Ami Probashi https://amiprobashi.com.bd Sat, 17 Jan 2026 17:56:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা https://amiprobashi.com.bd/2026/01/17/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%9a/ https://amiprobashi.com.bd/2026/01/17/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%9a/#respond Sat, 17 Jan 2026 17:56:14 +0000 https://amiprobashi.com.bd/?p=727 ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। তবে প্রবাসীদের এই অধিকার ও প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি একটি মহল তা বানচালের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কুয়েত প্রবাসীরা।

গতকাল শুক্রবার কুয়েতে অবস্থানরত প্রবাসীরা এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রযুক্তি ও ডাকযোগের সমন্বয়ে শুরু হওয়া এই ভোটাধিকার প্রক্রিয়ায় অংশ নিতে পেরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে নিষেধাজ্ঞা সত্ত্বেও উৎসাহের বশে ব্যালট পেপারে ভোট দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। তবে গণভোটের সঠিক প্রচারণার অভাবে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট দেওয়ার ক্ষেত্রে এখনো দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন ভোটাররা।

কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশির ভাগ প্রবাসী এক রুমে একাধিক ব্যক্তি সিট ভাড়া নিয়ে বসবাস করেন। কাজের প্রয়োজনে বিভিন্ন সময় তাদের ঠিকানা বদলাতে হয় এবং নিজস্ব কোনো স্থায়ী ঠিকানা থাকে না। এ অবস্থায় ভোটাধিকার নিশ্চিতে কমিউনিটির নেতারা ও রাজনৈতিক কর্মীরা সাধারণ প্রবাসীদের সহায়তা করছেন। বিএনপি ও জামায়াত সমর্থিত কর্মীরা ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপসে নিবন্ধনে প্রবাসীদের কারিগরি সহযোগিতা দিচ্ছেন।

কুয়েত প্রবাসী ওমর ফারুক ও রহিমউদ্দিন জানান, অফিস সময়ে কাজের ব্যস্ততা এবং পোস্ট অফিস দূরে হওয়ায় তারা নিজেরা যেতে পারছেন না। এ ক্ষেত্রে পরিচিত বন্ধু ও স্বজনেরা তাদের ব্যালট পেপার এনে দিচ্ছেন।

কুয়েত প্রবাসী সাহাব উদ্দিন বলেন, ‘যার ব্যালট সে-ই নির্দিষ্ট মোবাইল অ্যাপ ও প্রক্রিয়ার মাধ্যমে ভোট দেবে, অন্য কারো ভোট দেওয়ার সুযোগ নেই। একটি মহল এই প্রক্রিয়া নিয়ে অপপ্রচার চালাচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাই।’

মীর নজরুল ইসলাম নামের এক প্রবাসী জানান, ডিউটির ব্যস্ততা ও নিজস্ব পরিবহন না থাকায় অনেক প্রবাসী পোস্ট অফিসে যেতে পারছেন না। তাই নিজের গাড়ি থাকায় তিনি প্রবাসীদের ব্যালট পেপার পৌঁছে দিয়ে সহায়তা করছেন। তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার চালু থাকলে ভবিষ্যতে যেকোনো সরকার তাঁদের মূল্যায়ন করতে বাধ্য হবে।

সিনিয়র প্রবাসীরা মনে করছেন, বন্ধু-বান্ধব বা কমিউনিটি নেতারা সহযোগিতায় এগিয়ে না আসলে অসংখ্য প্রবাসীর ভোট দেওয়া সম্ভব হতো না। 

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://amiprobashi.com.bd/2026/01/17/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%9a/feed/ 0
বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ https://amiprobashi.com.bd/2026/01/16/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/ https://amiprobashi.com.bd/2026/01/16/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/#respond Fri, 16 Jan 2026 11:14:47 +0000 https://amiprobashi.com.bd/?p=724 ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি ও মিছবাহ মাছুম সাধারণ সম্পাদক নির্বাচিত।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির বারা অব টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলনে গত
১৪ জানুয়ারি বুধবার টাওয়ার হ্যামলেট্স লেবার পার্টির দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও ডেলিগেটদের উপস্তিতিতে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি নির্বাচিত হন দিলওয়ার হোসেন দিলু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মিছবাহুল হক মাছুম (মিছবাহ মাছুম)।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ সভাপতি-সাবেক কাউন্সিলর রাচেল সাউন্ডার্স, কোষাধ্যক্ষ-নাজ নাছিমা, উইমেন অফিসার- কাউন্সিলর রেবেকা সুলতানা, ক্যাম্পেইন অফিসার-ক্রিস উইভার।

সম্মেলনে বেথনালগ্রিন ও স্টেপনী সিএলপি ডেলিগেট নির্বাচিত হন বাবুল খান, জুবের আহমেদ, শেখ তানভীর সিদ্দিকি, নাজ নাছিমা, রুজিনা আক্তার ও ইউথ ডেলিগেট মাঈদা নুরা।

সম্মেলন শেষে বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের আগামী নির্বাচনে লেবার পার্টির কাউন্সিলর পদপ্রার্থী তারিক খান, গুলাই লোকজ ও কারমাইন নবগঠিত কমিটির সব সদস্যদের ধন্যবাদ জানান।

]]>
https://amiprobashi.com.bd/2026/01/16/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/feed/ 0
কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০ https://amiprobashi.com.bd/2026/01/14/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac/ https://amiprobashi.com.bd/2026/01/14/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac/#respond Wed, 14 Jan 2026 17:43:39 +0000 https://amiprobashi.com.bd/?p=721 ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও মরিয়া ভাব লক্ষ্য করা গেছে।

‘অপারেশন কুটিপ’ নামে এই অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে কেউ কেউ ওপর তলা থেকে দা ছুড়ে মারেন, কেউ ছাদের ওপর উঠে পড়েন, আবার কাউকে পানির ট্যাঙ্কের ভেতর লুকিয়ে থাকতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানায়, সেলায়াং এলাকার একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং জালান ক্লাং লামার একটি অবৈধ বসতিতে এই অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেলায়াং এলাকায় এই অভিযান চালানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অভিযানে মোট ৩২৬ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।”

সেলায়াং থেকে আটক হওয়া এই ৭৯ জনের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে।

যাদের আটক করা হয়েছে তারা মূলত সিকিউরিটি গার্ড, ফুড স্টল সহকারী, লন্ড্রি কর্মী, কনভিনিয়েন্স স্টোর বা মুদি দোকানের কর্মচারী এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

লোকমান এফেন্দি জানান, পরিদর্শনে দেখা গেছে প্রবাসীরা অত্যন্ত ঘিঞ্জি পরিবেশে বসবাস করছেন। সাধারণত তিন কক্ষের একটি ফ্ল্যাট প্রায় ৬০০ রিঙ্গিতে ভাড়া নিয়ে সেখানে পাঁচ থেকে ছয়জন গাদাগাদি করে থাকছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, এমন অস্বাস্থ্যকর জীবনযাত্রার ফলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এবং সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে।

এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর জালান ক্লাং লামার একটি অবৈধ বসতিতে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখান থেকে মোট ৭১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৬৬ জন ইন্দোনেশিয়ান, ৩ জন মিয়ানমারের নাগরিক এবং ভারত ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন।

বার্নামার এক পর্যবেক্ষণে দেখা গেছে, ওই বসতিতে মৌলিক সুযোগ-সুবিধা থাকলেও বাসিন্দারা অনানুষ্ঠানিকভাবে জায়গা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। এমনকি তারা প্রকৃত বাড়ির মালিক কে, সে সম্পর্কেও কিছুই জানতেন না।

ওই এলাকায় কোনো বৈধ বিদ্যুৎ সংযোগ ছিল না। মূলত আশপাশের বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে বসতিটি গড়ে তোলা হয়েছিল।

লোকমান এফেন্দি জোর দিয়ে বলেন, অভিবাসন কর্তৃপক্ষের এই অভিযান হবে ব্যাপক এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

তিনি আরও সতর্ক করে বলেন, “শুধু অবৈধ অভিবাসীই নয়, যারা তাদের নিয়োগ দিয়েছেন সেই নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আটককৃত সবার বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। তাদের কাছে বৈধ কোনো পাস বা পারমিট ছিল না এবং অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।

অভিযানকালে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ উপস্থিত ছিলেন। 

সূত্র : দ্য সান মালয়েশিয়া

]]>
https://amiprobashi.com.bd/2026/01/14/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac/feed/ 0
মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত https://amiprobashi.com.bd/2026/01/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af/ https://amiprobashi.com.bd/2026/01/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af/#respond Mon, 12 Jan 2026 05:24:54 +0000 https://amiprobashi.com.bd/?p=717 ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত এই সুযোগ পাবেন প্রবাসীরা। রোববার (১১ জানুয়ারি) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ১ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ চালু থাকবে। বৈধ হতে হলে ৮টি শর্ত মানতে হবে।

শর্তগুলো হলো-
১) আনডকুমেন্টেড কর্মী, যার বৈধ ওয়ার্ক পারমিট নেই।

২) আনডকুমেন্টেড কর্মী, যিনি কোনো অপরাধের কারণে ব্ল্যাকলিস্টেড নন।

৩) আনডকুমেন্টেড কর্মী, যিনি বর্তমানে মালদ্বীপে অবস্থানরত।

৪) যে কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে পূর্বে আপনার ওয়ার্ক পারমিট ছিল, সেখানে বৈধ হওয়ার সুযোগ নেই।

৫) এই সুবিধার আওতায় একবারই বৈধ হওয়ার সুযোগ পাওয়া যাবে।

৬) ৩১ ডিসেম্বরের পূর্বে যারা মিসিং রিপোর্ট হয়েছেন, তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন।

৭) বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানিকে এক্সপ্যাট সিস্টেমের মাধ্যমে আপনাকে বৈধ করার জন্য মন্ত্রণালয়ে আবেদন দাখিল করতে হবে। নিয়োগকর্তাদের জন্য শিগগিরই এ বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি ইউজার গাইডলাইন প্রকাশ করা হবে।

৮) আনডকুমেন্টেড কর্মী যারা অপারেশন কুরাঙ্গীর আওতায় বায়োমেট্রিক তথ্য প্রদান করেছেন এবং বর্তমানে কোনো নিয়োগকর্তা বা কোম্পানি নেই, তারা কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির https://forms.office.com/r/b4CP5SLIAK
ফরম পূরণ করতে পারবেন। মন্ত্রণালয় পরবর্তীতে বিভিন্ন নিয়োগকর্তা বা কোম্পানির কাছে, যাদের লোকবল প্রয়োজন, জব ম্যাচিং বা কাজের জন্য আবেদনকারীর তথ্য সরবরাহ করবে।

]]>
https://amiprobashi.com.bd/2026/01/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af/feed/ 0
ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত https://amiprobashi.com.bd/2026/01/09/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/ https://amiprobashi.com.bd/2026/01/09/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#respond Fri, 09 Jan 2026 19:41:27 +0000 https://amiprobashi.com.bd/?p=714 ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

৫ জানুয়ারি সকালে ফ্রান্স-স্পেন সীমান্তবর্তী এক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো নিহতের কোনো স্বজন বা পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি যাত্রীবাহী ‘ফ্লিক্স বাস’ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে কাওসার আলমসহ মোট তিনজন নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কাওসার আলমের মরদেহ বর্তমানে পুলিশি তত্ত্বাবধানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফ্রান্স প্রবাসী আশুক আহমদ খাঁ জানান, দুর্ঘটনার পর নিহত কাওসারের ব্যবহৃত মোবাইল ফোনটি আনলক অবস্থায় পাওয়া যায়। ফোন থেকে তার ছবি সংগ্রহ করা সম্ভব হলেও তার স্থায়ী ঠিকানা, বয়স বা বিস্তারিত পারিবারিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত ও তার পরিবারের সন্ধান পেতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ যদি কাওসার আলমকে চিনে থাকেন বা তার স্থায়ী ঠিকানা সম্পর্কে অবগত থাকেন, তবে দ্রুত স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কোনো আনুষ্ঠানিক তথ্য পেয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত পরিচয় শনাক্ত হওয়ার পর দূতাবাসের মাধ্যমেই মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।ফ

]]>
https://amiprobashi.com.bd/2026/01/09/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা https://amiprobashi.com.bd/2026/01/08/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%85/ https://amiprobashi.com.bd/2026/01/08/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%85/#respond Thu, 08 Jan 2026 18:23:43 +0000 https://amiprobashi.com.bd/?p=711 ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত শুরু হয়, যা বুধবার সকাল থেকে শহর ও আশপাশের এলাকায় আরও তীব্র আকার ধারণ করে। এতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।

ফরাসি আবহাওয়া বিভাগ জানিয়েছে, তুষারপাত ও বরফ জমার ঝুঁকির কারণে প্যারিস অঞ্চলজুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার সারাদিন এবং বৃহস্পতিবার পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী তুষার জমার আশঙ্কাও রয়েছে।

তুষারপাতের ফলে সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটেছে। বিভিন্ন এলাকায় যান চলাচল ধীরগতিতে চলছে এবং কিছু ট্রেন ও ফ্লাইটে বিলম্ব দেখা দিয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। জরুরি সেবাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এদিকে, স্কুল ও অফিসগামীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বরফ পরিষ্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে। আবহাওয়া বিভাগ জানায়, বৃহস্পতিবারের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে।

]]>
https://amiprobashi.com.bd/2026/01/08/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%85/feed/ 0
মালয়েশিয়ায় ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’, বাংলাদেশিদের অংশগ্রহণ https://amiprobashi.com.bd/2026/01/07/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%aa/ https://amiprobashi.com.bd/2026/01/07/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%aa/#respond Wed, 07 Jan 2026 17:47:26 +0000 https://amiprobashi.com.bd/?p=708 ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ওপেন সোর্স শিক্ষা উদ্যোগ ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জানুয়ারি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম)-এর জোহর বাহরু ক্যাম্পাসে এই বিশেষ ইভেন্টটি আয়োজিত হয়।

বিশ্বজুড়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ‘ওয়ার্ডপ্রেস’-কে একাডেমিক অঙ্গনে জনপ্রিয় করা এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যেই এই আয়োজন।

এই আন্তর্জাতিক ইভেন্টের মূল নেতৃত্বে ছিলেন একঝাঁক মেধাবী বাংলাদেশি তরুণ। ইভেন্টের লিড অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহীম এবং কো-লিড অর্গানাইজার হিসেবে ছিলেন ওয়েব ডেভেলপার নাসিম মিয়া। তাদের সঙ্গে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আরও পাঁচজন অভিজ্ঞ সংগঠক যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে মোট চারজন স্পিকার বক্তব্য রাখেন। বাংলাদেশ থেকে স্পিকার হিসেবে উপস্থিত নাসিম মিয়া তার বক্তব্যে ওয়ার্ডপ্রেস স্কিল ডেভেলপমেন্ট, ওপেন সোর্স কন্ট্রিবিউশন এবং ডিজিটাল ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের দেখান কীভাবে ওয়ার্ডপ্রেস শিখে বৈশ্বিক কমিউনিটির অংশ হওয়া যায় এবং আন্তর্জাতিক বাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়। 

ইভেন্টটির সফল বাস্তবায়নে বাংলাদেশি ভলান্টিয়ারদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট পর্যন্ত প্রতিটি ধাপে তারা দক্ষতার পরিচয় দেন। মোট ৫টি দেশের শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করেন।

]]>
https://amiprobashi.com.bd/2026/01/07/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%aa/feed/ 0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রত্যাশা জানালেন কুয়েত প্রবাসীরা https://amiprobashi.com.bd/2026/01/06/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/ https://amiprobashi.com.bd/2026/01/06/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/#respond Tue, 06 Jan 2026 17:19:37 +0000 https://amiprobashi.com.bd/?p=705 ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের পছন্দের ও যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসীরা। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট আসা শুরু হয়েছে। ধাপে ধাপে এসব ব্যালট বিভিন্ন ঠিকানায় পৌঁছাচ্ছে। নতুন বছরে নির্বাচিত হয়ে আসা সরকারের কাছে প্রবাসীরা প্রত্যাশা ও বিভিন্ন দাবি তুলে ধরেন।

কুয়েত প্রবাসী মোহাম্মদ ফারুক বলেন, ‘ভোট হলো একটি আমানত। প্রবাস থেকে প্রথমবার ভোট প্রদান করব, সৎ ও যোগ্য ব্যক্তিকে দেব— যে প্রার্থী প্রবাসীদের জানমাল ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।’

বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি। যারা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও ভোটাধিকার থেকে ছিলেন বঞ্চিত। প্রবাসীরা এই প্রথমবার ভোট প্রদানের মাধ্যমে সরকার গঠনে অবদান রাখবে।

কুয়েত প্রবাসী সায়রুল আমিন বলেন, ‘কুয়েতের ভিসা সিন্ডিকেটের কারণে ৮ লাখ থেকে ১২ লাখ টাকায় ভিসা কিনে আসতে হয় এবং ভিসা হাতে পাওয়ার পরে মেডিকেল সেন্টারগুলোতে করা হয় হয়রানি। নতুন সরকার এলে এই হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাহলে অন্যান্য দেশের ন্যায় স্বল্প খরচে বিদেশে শ্রমিক আসতে পারবে ও দেশের রেমিট্যান্স বাড়বে।’

আরেক প্রবাসী আব্দুস সাত্তার বলেন, ‘সরকার প্রবাসীদের জন্য বিভিন্ন ঋণের ব্যবস্থা করে রেখেছে। সহজ শর্তে প্রবাসীদের ঋণের কথা বলা হলেও ঋণ নিতে গিয়ে ভিসা কপি, জমির দলিলসহ পরিবারের একাধিক ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পরেও একজন ব্যবসায়ী জামিনদার লাগে। তার ব্যবসায় প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয় অথবা একজন সরকারি চাকরিজীবী জামিনদার লাগে। এরকম শর্তের কারণে প্রবাসীরা ঋণ পায় না। ঋণের শর্তগুলো যাতে আরও সহজ করা হয় এবং বাংলাদেশ থেকে আসতে বিমানের ফ্লাইটে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়।’

]]>
https://amiprobashi.com.bd/2026/01/06/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
সারা দেশে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩ https://amiprobashi.com.bd/2026/01/04/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ae%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/ https://amiprobashi.com.bd/2026/01/04/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ae%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/#respond Sun, 04 Jan 2026 18:44:33 +0000 https://amiprobashi.com.bd/?p=702 বাসস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২৫৬৮টি মনোনয়নপত্র বাছাই শেষে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। 

রোববার রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের এ তথ্য জানো হয়েছে।

এ সংক্রান্ত ইসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকার ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এরমধ্যে প্রার্থীরা ২৫৬৮টি মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন। তার মধ্যে ১৮৪২ জন প্রার্থীল মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে কমিশন।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তার ৩টি মনোনয়নপত্র যাচাই বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। 

ইসির প্রতিবেদন অনুযায়ী ঢাকা অঞ্চলের ২০টি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৩০৯ এবং ১৩৩ জনের মনোনায়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা অঞ্চলে মোট মনোনয়নপত্র দাখিল করেন ৪৪২ জন। 

রংপুর অঞ্চলে ২৭৯টি মনোনয়নপত্রের মধ্যে ২১৯টি বৈধ এবং ৫৯টি বাতিল করা হয়েছে। 

রাজশাহী অঞ্চলে ২৬০টি মনোনয়নপত্রের মধ্যে ১৮৫ টি বৈধ এবং ৭৪টি বাতিল করা হয়েছে। 

খুলনা অঞ্চলে ২৭৫টি মনোনয়নপত্রের মধ্যে ১৯৬টি বৈধ এবং ৭৯টি বাতিল করা হয়েছে। 

বরিশাল অঞ্চলে ১৬২টি মনোনয়নপত্রের মধ্যে ১৩১টি বৈধ এবং ৩১টি বাতিল করা হয়েছে। 

ময়মনসিংহ অঞ্চলে ৩১১টি মনোনয়নপত্রের মধ্যে ১৯৯টি বৈধ এবং ১১২টি বাতিল করা হয়েছে। 

ফরিদপুর অঞ্চলে ১৪২টি মনোনয়নপত্রের মধ্যে ৯৬টি বৈধ এবং ৪৬টি বাতিল করা হয়েছে। 

সিলেট অঞ্চলে ১৪৬টি মনোনয়নপত্রের মধ্যে ১১০টি বৈধ এবং ৩৬টি বাতিল করা হয়েছে। 

কুমিল্লা অঞ্চলে ৩৫৭টি মনোনয়নপত্রের মধ্যে ২৫৯টি বৈধ এবং ৯৭টি বাতিল করা হয়েছে। 

চট্টগ্রাম অঞ্চলে ১৯৪টি মনোনয়নপত্রের মধ্যে ১৩৮টি বৈধ এবং ৫৬টি বাতিল করা হয়েছে। 

এদিকে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আগামীকাল ৫ জানুয়ারি সোমবার থেকে আপিল দায়ের করা যাবে। 

]]>
https://amiprobashi.com.bd/2026/01/04/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ae%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/feed/ 0
প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ https://amiprobashi.com.bd/2026/01/02/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae/ https://amiprobashi.com.bd/2026/01/02/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae/#respond Fri, 02 Jan 2026 19:13:53 +0000 https://amiprobashi.com.bd/?p=699 ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে এ সাক্ষাতে অংশ নেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকায় তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে স্বল্প নোটিশে বাংলাদেশ সফরে আসেন মালদ্বীপের মন্ত্রী। এ সময় তিনি রাষ্ট্রপতির পক্ষ থেকে গভীর শোক ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

সাক্ষাতে উভয়পক্ষ বাংলাদেশ–মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সার্কের প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ সহযোগিতা, বিশেষ করে সমুদ্র গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎ শেষে মালদ্বীপের রাষ্ট্রপতির পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।

]]>
https://amiprobashi.com.bd/2026/01/02/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae/feed/ 0