রাজনীতি – Ami Probashi https://amiprobashi.com.bd Fri, 14 Nov 2025 16:34:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি: আখতার হোসেন https://amiprobashi.com.bd/2025/11/14/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a6%e0%a7%87/ https://amiprobashi.com.bd/2025/11/14/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a6%e0%a7%87/#respond Fri, 14 Nov 2025 16:34:42 +0000 https://amiprobashi.com.bd/?p=548 আমিপ্রবাসী ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকার গতকাল (বৃহস্পতিবার) জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করেছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পর্যালোচনা করে আমরা এই জুলাই সনদের মধ্যকার অনেক বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম, সরকার জুলাই সনদ নিয়ে যে সংকট এবং অস্পষ্টতার জায়গাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে দূর করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং খুবই ক্লিয়ার কাট ওয়েতে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে, সেই বিষয়গুলোকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মধ্যে তারা উল্লেখ করবেন। কিন্তু জুলাই সনদ আদেশ জারি করা হলেও এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে, যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশে গণভোটের যে প্রসঙ্গ, সেই গণভোটকে কয়েকটি প্রশ্নে ভাগ করা হয়েছে। এই ভাগ করার মধ্য দিয়ে সংস্কারের সমস্ত বিষয়গুলোকে একভাবে না দেখে, আলাদা আলাদাভাবে এখানে দেখা হয়েছে। কিছু কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

]]>
https://amiprobashi.com.bd/2025/11/14/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a6%e0%a7%87/feed/ 0
প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষরিত জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন https://amiprobashi.com.bd/2025/11/13/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d/ https://amiprobashi.com.bd/2025/11/13/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d/#respond Thu, 13 Nov 2025 15:33:40 +0000 https://amiprobashi.com.bd/?p=541 প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে সরে গেছেন।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। জাতীয় ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, সংকট সৃষ্টি করেছেন জুলাই জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার নিজেই স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছে।

]]>
https://amiprobashi.com.bd/2025/11/13/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d/feed/ 0
মালদ্বীপ প্রবাসী সেলিমকে বিমান টিকিট দিল হাইকমিশন https://amiprobashi.com.bd/2025/11/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87/ https://amiprobashi.com.bd/2025/11/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87/#respond Wed, 12 Nov 2025 13:42:46 +0000 http://amiprobashi.com.bd/?p=518 ডেস্ক রিপোর্ট: মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশিকর্মী সেলিমের দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

১০ নভেম্বর হাইকমিশনার মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আহত কর্মী সেলিমের খোঁজখবর নেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে তার দেশে ফেরার বিমান টিকিট দেওয়া হয়।

এ সময় হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা সেলিম মালদ্বীপে নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন। হাইকমিশনার তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে হাইকমিশনের অবিচল সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, প্রবাসী কর্মীদের চিকিৎসা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

]]>
https://amiprobashi.com.bd/2025/11/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87/feed/ 0