প্রবাসীর জীবন – Ami Probashi https://amiprobashi.com.bd Fri, 16 Jan 2026 11:14:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ https://amiprobashi.com.bd/2026/01/16/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/ https://amiprobashi.com.bd/2026/01/16/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/#respond Fri, 16 Jan 2026 11:14:47 +0000 https://amiprobashi.com.bd/?p=724 ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি ও মিছবাহ মাছুম সাধারণ সম্পাদক নির্বাচিত।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির বারা অব টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলনে গত
১৪ জানুয়ারি বুধবার টাওয়ার হ্যামলেট্স লেবার পার্টির দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও ডেলিগেটদের উপস্তিতিতে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি নির্বাচিত হন দিলওয়ার হোসেন দিলু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মিছবাহুল হক মাছুম (মিছবাহ মাছুম)।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ সভাপতি-সাবেক কাউন্সিলর রাচেল সাউন্ডার্স, কোষাধ্যক্ষ-নাজ নাছিমা, উইমেন অফিসার- কাউন্সিলর রেবেকা সুলতানা, ক্যাম্পেইন অফিসার-ক্রিস উইভার।

সম্মেলনে বেথনালগ্রিন ও স্টেপনী সিএলপি ডেলিগেট নির্বাচিত হন বাবুল খান, জুবের আহমেদ, শেখ তানভীর সিদ্দিকি, নাজ নাছিমা, রুজিনা আক্তার ও ইউথ ডেলিগেট মাঈদা নুরা।

সম্মেলন শেষে বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের আগামী নির্বাচনে লেবার পার্টির কাউন্সিলর পদপ্রার্থী তারিক খান, গুলাই লোকজ ও কারমাইন নবগঠিত কমিটির সব সদস্যদের ধন্যবাদ জানান।

]]>
https://amiprobashi.com.bd/2026/01/16/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/feed/ 0
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে: আসিফ নজরুল https://amiprobashi.com.bd/2025/11/28/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af/ https://amiprobashi.com.bd/2025/11/28/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af/#respond Fri, 28 Nov 2025 15:57:06 +0000 https://amiprobashi.com.bd/?p=604 বাসস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে আজ শুক্রবার এ তথ্য জানান।

ড. আসিফ নজরুলের পোস্টটি হুবহু তুলে ধরা হলো, ‘আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যর মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।’

তিনি লিখেছেন, ‘ধন্যবাদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।’

উপদেষ্টা আরও লিখেছেন, (উল্লেখ্য, এর আগে প্রাথমিকভাবে বন্দি ১৮৮ জনের সবাইকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের কারণে)।

]]>
https://amiprobashi.com.bd/2025/11/28/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
যুক্তরাজ্যে স্থায়ী হতে বিদেশি কর্মীদের সময়সীমা বাড়ছে https://amiprobashi.com.bd/2025/11/22/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87/ https://amiprobashi.com.bd/2025/11/22/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87/#respond Sat, 22 Nov 2025 17:20:16 +0000 https://amiprobashi.com.bd/?p=578 ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পেতে নিয়মিত অভিবাসীদেরও থাকতে হতে পারে দীর্ঘ অপেক্ষায়। বৃহস্পতিবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, নিয়মিত অভিবাসীদের স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি দেওয়ার আগে সর্বোচ্চ ২০ বছর অপেক্ষায় রাখার পরিকল্পনা করছে সরকার।

নিয়মিত অভিবাসন কমানোর লক্ষ্যেই এমন প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন শাবানা মাহমুদ। কয়েক দিন আগে অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের কথা বলেছেন তিনি।

অনিয়মিতের পাশাপাশি নিয়মিত অভিবাসনের ওপরও এমন কঠোর পদক্ষেপের কিছুটা জনমত জরিপের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

কারণ, দেশটিতে অভিবাসনবিরোধী নেতা নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপন্থি রিফর্ম ইউকে পার্টির প্রতি জনসমর্থন বেড়েই চলেছে। আবার অতিরিক্ত চাপের মুখে থাকা দেশটির সরকারি সেবার ওপর চাপ কমানোর একটি প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে এই উদ্যোগকে।

অভিবাসী পরিবারে জন্ম নেওয়া ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, ‘এই দেশে স্থায়ীভাবে বসবাস করা কোনো অধিকার নয়, বরং একটি সুবিধা, যা অর্জন করতে হয়।’

চলতি বছরের মে মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্থায়ী বসবাসের অনুমতি পেতে যোগ্যতার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার কথা ভাবা হচ্ছে।

মাহমুদ বৃহস্পতিবার জানিয়েছেন, যারা নিয়মিত অভিবাসনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে এসেছেন এবং ১২ মাসের বেশি সময় ধরে সুবিধা নিয়েছেন, তাদের স্থায়ী বসবাসের অনুমতি পেতে আবেদন করার আগে ২০ বছর অপেক্ষা করতে হবে। আর যারা অনিয়মিত পথে এসেছেন, তাদের ক্ষেত্রে এই অপেক্ষার সময় হবে ৩০ বছর।

তিনি আরও বলেন, ব্রেক্সিটের পর স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যা ভিসা নিয়ে আসা কিছু ‘কম যোগ্যতাসম্পন্ন’ কর্মী এবং যারা ১২ মাসের কম সময় ধরে সুবিধা নিয়েছে, তাদের ক্ষেত্রে অপেক্ষার সীমা ১৫ বছর।

এই পরিকল্পনাটি আগামী ১২ সপ্তাহ ধরে যাচাই-বাছাই করা হবে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আশা করছেন, আগামী বছরের এপ্রিল থেকে এটি কার্যকর হবে। তবে, ডাক্তার ও নার্সদের মতো সরকারি সেবাখাতের কর্মীদের ক্ষেত্রে সময়সীমা রাখা হয়েছে পাঁচ বছর। উচ্চ আয় যাদের, তারা তিন বছর পর যোগ্য হবেন বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শাবানা মাহমুদ বলেছেন, অভিবাসন ‘সবসময় ব্রিটেনের গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ’ হয়ে থাকবে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসনের মাত্রা নিয়ে বেশ উদ্বিগ্ন সরকার।

সরকার অনুমান করছে, বর্তমানে যুক্তরাজ্যে নিট অভিবাসন বাড়ার কারণে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে অন্তত ১৬ লাখ মানুষ আইনগতভাবে দেশটিতে স্থায়ী বসবাসের যোগ্য হবেন।

‘অতি ডানপন্থি বয়ান’
শাবানা মাহমুদের সংস্কার প্রস্তাবের অধীনে, যারা স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে চান তাদের কোনো প্রকার অপরাধের রেকর্ড থাকতে পারবে না, উচ্চ মানের ইংরেজি জানতে হবে, কোনো ঋণ থাকতে পারবে না এবং তিন বছর সামাজিক নিরাপত্তা কর পরিশোধ করতে হবে।

স্থায়ী বা অনির্দিষ্টকালের বসবাসের অনুমতি (আইএলআর)-এর অর্থ হলো, একজন ব্যক্তি ব্রিটেনে কোনো সীমাবদ্ধতা ছাড়াই বসবাস, কাজ এবং পড়াশোনার সুযোগ পাবেন। একইসঙ্গে, এটি যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার একটি প্রধান পথ।

চলতি বছরের বেশিরভাগ সময় জনমত জরিপে ক্ষমতাসীন লেবার পার্টির চেয়ে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থাকা অতি ডানপন্থি রিফর্ম ইউকে পার্টি জানিয়েছে, তারা অনির্দিষ্টকাল ধরে বসবাসের অনুমতি পুরোপুরি বাতিল করবে।

এর পরিবর্তে, অভিবাসীদের প্রতি পাঁচ বছর পর ভিসার জন্য পুনরায় আবেদন করতে হবে। এমনকি, এরই মধ্যে বসবাসের অনুমতি পাওয়া লাখ লাখ মানুষের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য হবে।

মাহমুদ বলেছেন, লেবার পার্টির পরিকল্পনা এরই মধ্যে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া মানুষদের প্রভাবিত করবে না।

সোমবার তিনি শরণার্থীদের সুরক্ষা কমানোর পরিকল্পনা ঘোষণা করেছেন এবং যেসব দেশ অনিয়মিত অভিবাসীদের ফিরিয়ে নিতে অস্বীকার করবে তাদের জন্য ভিসা নিষেধাজ্ঞারও হুমকি দিয়েছেন। পরিকল্পনাটি শরণার্থী বিষয়ক এনজিওগুলোর সমালোচনার মুখে পড়েছে এবং লেবার পার্টির বামপন্থি অংশেও অস্বস্তি তৈরি করছে।

এদিকে, শাবানা মাহমুদের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। তিনি বলেছেন, শাবানা মাহমুদ ‘জনপ্রিয়ধারার অতি ডানপন্থি’ এবং ‌‌‘জাতিগত স্টেরিওটাইপ’ বক্তব্য রেখে চলেছেন।

সম্প্রতি শাবানা মাহমুদ বলেছেন, ‘৭০০ আলবেনীয় পরিবার করদাতাদের অর্থে পরিচালিত আবাসনে বসবাস করছেন, কিন্তু তাদের আশ্রয়ের আবেদন ব্যর্থ হয়েছে।’ মূলত এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন এডি রামা। সূত্র: ইনফোমাইগ্রেন্টস

]]>
https://amiprobashi.com.bd/2025/11/22/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87/feed/ 0
পোস্টাল ভোটিং অ্যাপে সাড়ে ৩ হাজার প্রবাসীর নিবন্ধন https://amiprobashi.com.bd/2025/11/21/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1/ https://amiprobashi.com.bd/2025/11/21/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1/#respond Fri, 21 Nov 2025 09:00:00 +0000 https://amiprobashi.com.bd/?p=566 ডেস্ক রিপোর্ট: পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য জানান।

প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয় মঙ্গলবার (১৮ নভেম্বর)।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবার। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা।

বুধবার (১৯ নভেম্বর) নিবন্ধন শুরুর পর থেকে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৯১ জন নিবন্ধন করেছেন। কোন দেশে কত জন নিবন্ধন করেছেন তা https://portal.ocv.gov.bd/report পোর্টালে তুলে ধরা হয়েছে।

প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় জানান, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ৩ হাজার ২০৪ জন এবং মহিলা ১৮৭। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ৭৪৫ জন, জাপানে ৬৯০ জন, চীনে ৩৬৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩ জন, লিবিয়ায় ৬১ জন, মিশরে ৫২ জন, উগান্ডায় ১৯ জন, মোজাম্বিক ১৫, মারিশাস ১৪, নাইজেরিয়া ১১ জন, লাইবেরিয়া ১১ জন, বতসোয়ানা ৯ জন, রিপাবলিক অব কঙ্গো ৬ জন, তানজানিয়া ৫জন, কেনিয়া ৪ জন ও মরক্কো ৪ জন।

নিবন্ধিতদের সাড়া মিলছে উল্লেখ করে কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টায় নিবন্ধনের সংখ্যা ৩ হাজার ৪২৩ এ উন্নীত হয়েছে। ২৩ নভেম্বর পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। প্রবাসীরা বাকি অঞ্চলগুলোয় ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে; এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।

]]>
https://amiprobashi.com.bd/2025/11/21/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1/feed/ 0
কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ-স্তরের বৈঠকে নেতৃত্ব দেবেন খলিলুর রহমান https://amiprobashi.com.bd/2025/11/14/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ad/ https://amiprobashi.com.bd/2025/11/14/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ad/#respond Fri, 14 Nov 2025 16:29:18 +0000 https://amiprobashi.com.bd/?p=545 বাসস: ভারতের নয়াদিল্লিতে আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। 

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আঞ্চলিক ফোরামে অংশ নেওয়ার জন্য ড. খলিলুরকে আমন্ত্রণ জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থার সভায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। গত এপ্রিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি সার্ককে পুনরুজ্জীবিত করতেও তিনি কাজ করে যাচ্ছেন।

ড. খলিলুর রহমান এর আগে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না-ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। 

নয়াদিল্লিতে সিএসসি বৈঠকে তার অংশগ্রহণকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

]]>
https://amiprobashi.com.bd/2025/11/14/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ad/feed/ 0
মালদ্বীপ প্রবাসী সেলিমকে বিমান টিকিট দিল হাইকমিশন https://amiprobashi.com.bd/2025/11/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87/ https://amiprobashi.com.bd/2025/11/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87/#respond Wed, 12 Nov 2025 13:42:46 +0000 http://amiprobashi.com.bd/?p=518 ডেস্ক রিপোর্ট: মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশিকর্মী সেলিমের দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

১০ নভেম্বর হাইকমিশনার মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আহত কর্মী সেলিমের খোঁজখবর নেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে তার দেশে ফেরার বিমান টিকিট দেওয়া হয়।

এ সময় হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা সেলিম মালদ্বীপে নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন। হাইকমিশনার তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে হাইকমিশনের অবিচল সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, প্রবাসী কর্মীদের চিকিৎসা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

]]>
https://amiprobashi.com.bd/2025/11/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87/feed/ 0