ইউরোপ প্রবাসী – Ami Probashi https://amiprobashi.com.bd Fri, 09 Jan 2026 19:41:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত https://amiprobashi.com.bd/2026/01/09/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/ https://amiprobashi.com.bd/2026/01/09/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#respond Fri, 09 Jan 2026 19:41:27 +0000 https://amiprobashi.com.bd/?p=714 ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

৫ জানুয়ারি সকালে ফ্রান্স-স্পেন সীমান্তবর্তী এক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো নিহতের কোনো স্বজন বা পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি যাত্রীবাহী ‘ফ্লিক্স বাস’ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে কাওসার আলমসহ মোট তিনজন নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কাওসার আলমের মরদেহ বর্তমানে পুলিশি তত্ত্বাবধানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফ্রান্স প্রবাসী আশুক আহমদ খাঁ জানান, দুর্ঘটনার পর নিহত কাওসারের ব্যবহৃত মোবাইল ফোনটি আনলক অবস্থায় পাওয়া যায়। ফোন থেকে তার ছবি সংগ্রহ করা সম্ভব হলেও তার স্থায়ী ঠিকানা, বয়স বা বিস্তারিত পারিবারিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত ও তার পরিবারের সন্ধান পেতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ যদি কাওসার আলমকে চিনে থাকেন বা তার স্থায়ী ঠিকানা সম্পর্কে অবগত থাকেন, তবে দ্রুত স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কোনো আনুষ্ঠানিক তথ্য পেয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত পরিচয় শনাক্ত হওয়ার পর দূতাবাসের মাধ্যমেই মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।ফ

]]>
https://amiprobashi.com.bd/2026/01/09/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা https://amiprobashi.com.bd/2026/01/08/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%85/ https://amiprobashi.com.bd/2026/01/08/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%85/#respond Thu, 08 Jan 2026 18:23:43 +0000 https://amiprobashi.com.bd/?p=711 ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত শুরু হয়, যা বুধবার সকাল থেকে শহর ও আশপাশের এলাকায় আরও তীব্র আকার ধারণ করে। এতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।

ফরাসি আবহাওয়া বিভাগ জানিয়েছে, তুষারপাত ও বরফ জমার ঝুঁকির কারণে প্যারিস অঞ্চলজুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার সারাদিন এবং বৃহস্পতিবার পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী তুষার জমার আশঙ্কাও রয়েছে।

তুষারপাতের ফলে সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটেছে। বিভিন্ন এলাকায় যান চলাচল ধীরগতিতে চলছে এবং কিছু ট্রেন ও ফ্লাইটে বিলম্ব দেখা দিয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। জরুরি সেবাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এদিকে, স্কুল ও অফিসগামীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বরফ পরিষ্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে। আবহাওয়া বিভাগ জানায়, বৃহস্পতিবারের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে।

]]>
https://amiprobashi.com.bd/2026/01/08/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%85/feed/ 0
পর্তুগালে ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎস’ অনুষ্ঠিত https://amiprobashi.com.bd/2025/12/29/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b8/ https://amiprobashi.com.bd/2025/12/29/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b8/#respond Mon, 29 Dec 2025 06:25:04 +0000 https://amiprobashi.com.bd/?p=696 ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষ্যে পর্তুগালের রাজধানী লিসবনে জমকালো আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) ‘কাজা দো বাংলাদেশ’র উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে ‘মের্কাদো দে কালতুরাস’ হলে দিনব্যাপী এই আয়োজনে ভিড় করেন কয়েক হাজার প্রবাসী। 

জলের গানের কণ্ঠশিল্পী রাহুল আনন্দ, যুক্তরাজ্য প্রবাসী শিল্পী ওয়াহিদ এবং ইতালি প্রবাসী শিল্পী শ্রাবণীর জনপ্রিয় সব গানে অনুষ্ঠান মাতিয়ে তোলেন।

আয়োজক সংগঠন কাজা দো বাংলাদেশের নেতারা জানান, মহান বিজয় দিবস উপলক্ষ্যে এই উৎসবে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বিজয় উৎসবে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। পর্তুগালে এই বিজয় উৎসবই বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় অনুষ্ঠান।

উৎসবের উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্তুগালের জাতীয় সংগীত পরিবেশন করা। সংগঠনের সভাপতি রনি হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন। 

এ সময় পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান গোলাম সরওয়ার; স্থানীয় জুন্তা আরিয়সের প্রেসিডেন্ট জোয়াও জাইমে পিয়েল এবং প্রধান উপদেষ্টা রানা তসলিম উদ্দীনকে উত্তরীয় পড়িয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

বিজয় মেলার অন্যতম আকর্ষণ ছিল সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান। প্রবাসী শিল্পীদের পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর। ফ্রান্সে পড়ি জমানো শিল্পী রাহুল আনন্দ প্রথমবারের মতো ইউরোপে কোনো অনুষ্ঠানে গাইলেন।

পাশাপাশি মেলায় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, গ্রামীণ সংস্কৃতির নিদর্শন এবং দেশীয় খাবারের স্টল, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। অনুষ্ঠানের শেষ পর্বে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/29/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b8/feed/ 0
গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার https://amiprobashi.com.bd/2025/12/28/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/ https://amiprobashi.com.bd/2025/12/28/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/#respond Sun, 28 Dec 2025 19:55:55 +0000 https://amiprobashi.com.bd/?p=693 ডেস্ক রিপোর্ট: গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ফের পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টাকালে এসব নৌযান বিপদের মুখে পড়ে।

গ্রিক কোস্টগার্ড জানায়, অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একাধিক নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। উদ্ধার শেষে সবাইকে নিকটবর্তী নিরাপদ বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা যাচাইয়ের কাজ চলছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা অভিবাসীদের একাধিক পোস্ট থেকে জানা গেছে, এই দুই নৌকায় অনেক বাংলাদেশি ছিলেন।

গ্রিক প্রশাসন আরও জানায়, মানবপাচারকারী চক্রগুলো ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাঠাচ্ছে। এ ঘটনায় পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/28/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
প্যারিসে শহীদ ওসমান হাদি স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত https://amiprobashi.com.bd/2025/12/27/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%93%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf/ https://amiprobashi.com.bd/2025/12/27/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%93%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf/#respond Sat, 27 Dec 2025 18:13:59 +0000 https://amiprobashi.com.bd/?p=690 ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। প্রয়োজনে বিশ্বব্যাপী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে নিয়ে পুনরায় রেমিট্যান্স শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিসের অদূরে পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় শহীদ ওসমান হাদি সমর্থক ফোরামের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ ঘোষণা দেওয়া হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবদুল মান্নান আজাদ। পরিচালনা করেন ফোরামের আহ্বায়ক ও ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সহ-সমন্বয়ক মোহাম্মদ কামারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব আজাদী আবুল বাশার (হেলাল)।

সভায় বক্তব্য দেন এফবিজেএ’র সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, জিয়া সাইবার ফোর্সের সাবেক সহ-সভাপতি মীর জাহান, নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী, বিসিফ’র সাধারণ সম্পাদক নজমুল কবির, নাগরিক পরিষদ ফ্রান্সের সদস্য সচিব ইমরান আহমেদ, গবেষক ও অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী, এফবিজেএ’র মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ডায়াসপোরার আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী, দ্য জার্নাল সম্পাদক ও এইড পয়েন্ট প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মাওলানা কাজী নজরুল, কাজী নজরুল সেন্টার ফ্রান্সের সভাপতি কবি সোহেল আহমেদ, কবি চৌধুরী রেজাউল হায়দার, তরুণ সমাজকর্মী তানভীর ওয়াদূদ, এনসিপির সদস্য সচিব শাফওয়াত হোসেন (রাব্বি রাজ), এক্টিভিস্ট আজিমুল হক খান, সাংবাদিক সরদার হাসান ইলিয়াস তানিম ও মো. হিজবুল্লাহ।

শহীদ ওসমান হাদীর জীবনী তুলে ধরেন সাবেক ছাত্রনেতা ও কারু কুঠি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং তার হত্যার বিচার ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ প্রতিরোধ চলবে।

দোয়া মাহফিল পরিচালনা করেন এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, ইকরামুল কবির সালমান, রেজওয়ান হিমেল, তের্খ বাংলা সম্পাদক কাওসার আহমেদ, আউয়াল রহমান দ্বীপ, মোহাম্মদ আরাফাত, বদরুল বিন আফরুজ, ইয়াসির আরাফাত (খোকন), আবু তাহের রাজু, সাইফুল ইসলাম ও মামুন মাহিন।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/27/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%93%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf/feed/ 0
টেস্টি তুর্কা পরিবারের ২০ বছর পূর্তি, মাদ্রিদে মিলনমেলা https://amiprobashi.com.bd/2025/12/27/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8/ https://amiprobashi.com.bd/2025/12/27/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8/#respond Sat, 27 Dec 2025 03:06:59 +0000 https://amiprobashi.com.bd/?p=687 ডেস্ক রিপোর্ট: স্পেনের মাদ্রিদে টেস্টি তুর্কা পরিবারের পথচলার ২০ বছর পূর্তি উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে শহরের জিরো পয়েন্ট খ্যাত সল এলাকার ‘টেস্টি অফ ইন্ডিয়া’ রেস্টুরেন্টে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

২৪ ডিসেম্বর রাতে টেস্টি তুর্কার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ফেনী জেলা ফোরাম ইন স্পেনের উপদেষ্টা আবুল কাসেম এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– ফেনী জেলা ফোরামের উপদেষ্টা জালাল আহমেদ, জাহাঙ্গীর আলম ও এনামুল হক খোকন।

আরও উপস্থিত ছিলেন, ফেনী ফোরামের সভাপতি মো. আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ ফোরামের সব সদস্য। এছাড়া টেস্টি তুর্কার সব কর্মকর্তা, কর্মচারী, আমন্ত্রিত সাংবাদিক ও অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। মো. শাহনেওয়াজ শান্তর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুরআন তিলাওয়াত করেন ইব্রাহিম। অনুষ্ঠানে টেস্টি তুর্কা পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন জান্নাতুল ফেরদৌস। সমাপনী বক্তৃতায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল কাসেম উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রতিষ্ঠানের ২০ বছরের পথচলায় পাশে থাকার জন্য তিনি সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/27/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8/feed/ 0
পর্তুগালে ক্রিসমাস: ঐতিহ্য, বিশ্বাস আর পারিবারিক উৎসব https://amiprobashi.com.bd/2025/12/25/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9/ https://amiprobashi.com.bd/2025/12/25/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9/#respond Thu, 25 Dec 2025 18:35:58 +0000 https://amiprobashi.com.bd/?p=684 ডেস্ক রিপোর্ট: ইউরোপের দক্ষিণ-পশ্চিমের দেশ পর্তুগালে ক্রিসমাস অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক আনন্দের সঙ্গে উদযাপিত হয়। খ্রিষ্টান অধ্যুষিত এই দেশে বড়দিন শুধু একটি উৎসব নয় বরং পরিবার, বিশ্বাস ও ঐতিহ্যের এক বিশেষ মিলনমেলা। এই উৎসবকে ঘিরে পর্তুগিজদের মধ্যে কাজ করে এক অন্যরকম আবেগ ও প্রাণের স্পন্দন।

পর্তুগালে ক্রিসমাস উদযাপন শুরু হয় ২৪ ডিসেম্বর সন্ধ্যায়, যাকে বলা হয় ‘কনসাদা’। এই রাতে পরিবারের সবাই একত্রে বসে বিশেষ নৈশভোজ উপভোগ করেন। ঐতিহ্যগতভাবে এই খাবারের প্রধান পদ হলো লবণাক্ত কড মাছ বা ‘বাকালাউ’, যা সেদ্ধ আলু, সবজি ও অলিভ অয়েলের সঙ্গে পরিবেশন করা হয়। এ ছাড়া কিছু অঞ্চলে অক্টোপাস বা অন্যান্য সামুদ্রিক খাবারও জনপ্রিয়।

মোরগের প্রার্থনা নৈশভোজের পর অনেক পরিবার মধ্যরাতে গির্জায় যান ‘মিসা দো গালো’ নামের বিশেষ প্রার্থনায় অংশ নিতে, যার অর্থ ‘মোরগের প্রার্থনা’। এই প্রার্থনা যিশু খ্রিষ্টের জন্মকে স্মরণ করে অনুষ্ঠিত হয় এবং এটি ক্রিসমাসের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষঙ্গ।

এদিন সকালে পরিবারের সদস্যরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং উপহার বিনিময় করেন। শিশুদের জন্য এটি সবচেয়ে আনন্দের সময়, কারণ তারা বিশ্বাস করে ‘পাই নাতাল’ (পর্তুগিজ সান্তা ক্লজ) তাদের জন্য উপহার নিয়ে আসেন।

প্রেসেপিও ও আলোকসজ্জার সাজ পর্তুগালে ক্রিসমাসের সময় ঘর সাজানো হয় রঙিন আলো, ক্রিসমাস ট্রি ও ‘প্রেসেপিও’ বা যিশুর জন্মদৃশ্যের মডেল দিয়ে। শহর ও গ্রামজুড়ে আলোকসজ্জা, ক্রিসমাস মার্কেট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

পর্তুগালে ক্রিসমাস উদযাপন ধর্মীয় বিশ্বাস, পারিবারিক বন্ধন ও ঐতিহ্যবাহী খাবারের এক অনন্য সমন্বয়। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়।-ঢাকা পোস্ট

]]>
https://amiprobashi.com.bd/2025/12/25/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9/feed/ 0
আন্তর্জাতিক অভিবাসী দিবসে গ্রিসে প্রবাসী সাংবাদিকসহ ১০ জনকে সম্মাননা https://amiprobashi.com.bd/2025/12/20/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/ https://amiprobashi.com.bd/2025/12/20/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/#respond Sat, 20 Dec 2025 07:17:50 +0000 https://amiprobashi.com.bd/?p=675 ডেস্ক রিপোর্ট: গ্রিসে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নাসহ ১০ বাংলাদেশিকে সম্মাননা ও সনদ প্রদান করেছে এথেন্সে বাংলাদেশ দূতাবাস। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৭ জন প্রবাসী বাংলাদেশি এবং রেমিট্যান্স প্রেরণে সহায়তাকারী ৩টি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা এবং অতিথি জাতিসংঘের একটি ট্রাইব্যুনালের বিচারক ক্যাথরিন কুটসোপুলু। অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের সচিব (শ্রম) রাবেয়া বেগম।

সম্মাননাপ্রাপ্ত অপর প্রবাসীরা হলেন— সাইদুর রহমান, পারভেজ মিয়া, জামাল হোসেন, আল আমিন, আহসানুল শুভ ও বুলবুল আহমদ। প্রতিষ্ঠানগুলো হলো- ন্যশনাল ব্যাংক, ইসলাম মানি ট্রান্সফার ও মায়ামিন মানি ট্রান্সফার এজেন্সি।

এর আগে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে পাঠানো বাণী পাঠ করা হয়। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রেরিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বলেন বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে প্রবাসীরা। তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সম্মাননা প্রাপ্ত প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না বলেন, প্রবাস জীবন কখনো সহজ নয়। পরিবার, স্বজন আর পরিচিত পরিবেশ ছেড়ে ভিনদেশে কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই আমাদের প্রতিদিন এগিয়ে যেতে হয়।  সেই পরিশ্রমের ফল যখন বৈধ পথে দেশে পাঠানো রেমিট্যান্স হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করে, তখন গর্ব করে বলতে পারি আমি একজন প্রবাসী। আমি আশা করি, এই উদ্যোগ আরও বেশি প্রবাসীকে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করবে।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/20/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/feed/ 0
পর্তুগালে জুন্তা আরিয়স প্রেসিডেন্টের সঙ্গে সিডিবি নেতাদের সাক্ষাৎ https://amiprobashi.com.bd/2025/12/10/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8/ https://amiprobashi.com.bd/2025/12/10/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8/#respond Wed, 10 Dec 2025 15:25:13 +0000 https://amiprobashi.com.bd/?p=651 ডেস্ক রিপোর্ট: পর্তুগালের জুন্তা আরিয়সের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোয়াও জেইমে পাইরেস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পর্তুগাল বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বকারী সংগঠন কাসা ডো বাংলাদেশ (সিডিবি)-এর নেতৃবৃন্দ। 

সম্প্রতি আয়োজিত এ বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক অবস্থান, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন দুপক্ষ। সাক্ষাৎকালে প্রেসিডেন্ট জোয়াও জেইমে পাইরেস পর্তুগিজ সমাজে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভূমিকা ও অবদানকে প্রশংসা করেন।

তিনি বলেন, স্থানীয় প্রশাসন সবসময়ই প্রবাসীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী এবং ভবিষ্যতেও এই সহযোগিতা আরও বাড়বে।

সিডিবি-এর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন- উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন, সভাপতি রনি হোসাইন, উপদেষ্টা মাসুম আহমদ, সেক্রেটারি শহীদ আহমদ, নেতৃবৃন্দ ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ ও শাহীন আহমদ।

সাক্ষাৎ শেষে সিডিবি নেতৃবৃন্দ জানান, এই ধরনের যোগাযোগ প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ, বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসন এবং বাংলাদেশ–পর্তুগাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/10/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8/feed/ 0
পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসীদের নির্দেশনা https://amiprobashi.com.bd/2025/12/09/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a4/ https://amiprobashi.com.bd/2025/12/09/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a4/#respond Tue, 09 Dec 2025 15:46:25 +0000 https://amiprobashi.com.bd/?p=648 ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত।

সোমবার (৮ ডিসেম্বর) দূতাবাসের আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে পোস্টাল ভোট নিয়ে নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাস জানায়, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে। এই পরিপ্রেক্ষিতে ডিসেম্বর ২০২৫-এর গণশুনানি ৮ ডিসেম্বর (সোমবার) দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতামত বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোকপাত করেন।

এ ছাড়া গণশুনানিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পোস্টাল ভোট বি‌ডি অ্যাপের মাধ্যমে কুয়েতে থেকে ভোটপ্রদান সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, তালিকাভুক্তি প্রক্রিয়া ও ভোটদান প্রক্রিয়া সংক্রান্ত বিষয় উপস্থাপন করা হয় এবং ভোটপ্রদান সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/09/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a4/feed/ 0