বাংলাদেশ – Ami Probashi https://amiprobashi.com.bd Fri, 09 Jan 2026 19:41:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত https://amiprobashi.com.bd/2026/01/09/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/ https://amiprobashi.com.bd/2026/01/09/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#respond Fri, 09 Jan 2026 19:41:27 +0000 https://amiprobashi.com.bd/?p=714 ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

৫ জানুয়ারি সকালে ফ্রান্স-স্পেন সীমান্তবর্তী এক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো নিহতের কোনো স্বজন বা পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি যাত্রীবাহী ‘ফ্লিক্স বাস’ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে কাওসার আলমসহ মোট তিনজন নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কাওসার আলমের মরদেহ বর্তমানে পুলিশি তত্ত্বাবধানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফ্রান্স প্রবাসী আশুক আহমদ খাঁ জানান, দুর্ঘটনার পর নিহত কাওসারের ব্যবহৃত মোবাইল ফোনটি আনলক অবস্থায় পাওয়া যায়। ফোন থেকে তার ছবি সংগ্রহ করা সম্ভব হলেও তার স্থায়ী ঠিকানা, বয়স বা বিস্তারিত পারিবারিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত ও তার পরিবারের সন্ধান পেতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ যদি কাওসার আলমকে চিনে থাকেন বা তার স্থায়ী ঠিকানা সম্পর্কে অবগত থাকেন, তবে দ্রুত স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কোনো আনুষ্ঠানিক তথ্য পেয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত পরিচয় শনাক্ত হওয়ার পর দূতাবাসের মাধ্যমেই মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।ফ

]]>
https://amiprobashi.com.bd/2026/01/09/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
সারা দেশে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩ https://amiprobashi.com.bd/2026/01/04/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ae%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/ https://amiprobashi.com.bd/2026/01/04/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ae%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/#respond Sun, 04 Jan 2026 18:44:33 +0000 https://amiprobashi.com.bd/?p=702 বাসস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২৫৬৮টি মনোনয়নপত্র বাছাই শেষে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। 

রোববার রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের এ তথ্য জানো হয়েছে।

এ সংক্রান্ত ইসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকার ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এরমধ্যে প্রার্থীরা ২৫৬৮টি মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন। তার মধ্যে ১৮৪২ জন প্রার্থীল মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে কমিশন।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তার ৩টি মনোনয়নপত্র যাচাই বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। 

ইসির প্রতিবেদন অনুযায়ী ঢাকা অঞ্চলের ২০টি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৩০৯ এবং ১৩৩ জনের মনোনায়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা অঞ্চলে মোট মনোনয়নপত্র দাখিল করেন ৪৪২ জন। 

রংপুর অঞ্চলে ২৭৯টি মনোনয়নপত্রের মধ্যে ২১৯টি বৈধ এবং ৫৯টি বাতিল করা হয়েছে। 

রাজশাহী অঞ্চলে ২৬০টি মনোনয়নপত্রের মধ্যে ১৮৫ টি বৈধ এবং ৭৪টি বাতিল করা হয়েছে। 

খুলনা অঞ্চলে ২৭৫টি মনোনয়নপত্রের মধ্যে ১৯৬টি বৈধ এবং ৭৯টি বাতিল করা হয়েছে। 

বরিশাল অঞ্চলে ১৬২টি মনোনয়নপত্রের মধ্যে ১৩১টি বৈধ এবং ৩১টি বাতিল করা হয়েছে। 

ময়মনসিংহ অঞ্চলে ৩১১টি মনোনয়নপত্রের মধ্যে ১৯৯টি বৈধ এবং ১১২টি বাতিল করা হয়েছে। 

ফরিদপুর অঞ্চলে ১৪২টি মনোনয়নপত্রের মধ্যে ৯৬টি বৈধ এবং ৪৬টি বাতিল করা হয়েছে। 

সিলেট অঞ্চলে ১৪৬টি মনোনয়নপত্রের মধ্যে ১১০টি বৈধ এবং ৩৬টি বাতিল করা হয়েছে। 

কুমিল্লা অঞ্চলে ৩৫৭টি মনোনয়নপত্রের মধ্যে ২৫৯টি বৈধ এবং ৯৭টি বাতিল করা হয়েছে। 

চট্টগ্রাম অঞ্চলে ১৯৪টি মনোনয়নপত্রের মধ্যে ১৩৮টি বৈধ এবং ৫৬টি বাতিল করা হয়েছে। 

এদিকে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আগামীকাল ৫ জানুয়ারি সোমবার থেকে আপিল দায়ের করা যাবে। 

]]>
https://amiprobashi.com.bd/2026/01/04/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ae%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/feed/ 0
আমিরাতে রাস্তা পারাপারের সময় বাংলাদেশির মৃত্যু https://amiprobashi.com.bd/2025/12/21/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/ https://amiprobashi.com.bd/2025/12/21/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/#respond Sun, 21 Dec 2025 17:57:05 +0000 https://amiprobashi.com.bd/?p=678 ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিফাত সরকার (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নূরপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ জয়নাল সরকার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ফুজাইরার দিব্বা আল ফুজাইরা এলাকায় অনির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বন্ধু আরেক প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, রিফাত গত পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন। তিনি ফুজাইরার আল ফুকেট মার্কেটে একটি ফলের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।

ফুজাইরা পুলিশের জেনারেল কমান্ডের ট্রাফিক ও পেট্রোলস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার সালেহ মোহাম্মদ আবদুল্লাহ আল ধানানি স্থানীয় গণমাধ্যমকে বলেন, দিব্বা এলাকার একটি ড্রাইভিং ইনস্টিটিউটের কাছে রাস্তা পারাপারের সময় একজন আমিরাতি নাগরিকের চালিত গাড়ি রিফাত সরকারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ অপারেশন রুম থেকে ট্রাফিক টহল দল ও ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তার মরদেহ দিব্বা আল ফুজাইরা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ পথচারীদের নির্ধারিত জেব্রা ক্রসিং ব্যবহার করার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে, অননুমোদিত স্থান দিয়ে রাস্তা পারাপার প্রাণঘাতী ঝুঁকি বাড়ায়।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/21/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড https://amiprobashi.com.bd/2025/12/16/%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%ab%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa/ https://amiprobashi.com.bd/2025/12/16/%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%ab%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa/#respond Tue, 16 Dec 2025 12:55:22 +0000 https://amiprobashi.com.bd/?p=669 ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষ্যে ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছেন। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সশস্ত্র বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং হিসেবে রেকর্ডে জায়গা করে নিয়েছে। ঐতিহাসিক এই মুহূর্ত প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/16/%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%ab%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa/feed/ 0
মহান বিজয় দিবস আজ https://amiprobashi.com.bd/2025/12/15/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%9c/ https://amiprobashi.com.bd/2025/12/15/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%9c/#respond Mon, 15 Dec 2025 18:19:37 +0000 https://amiprobashi.com.bd/?p=666 বাসস: আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

১৯৭১ সালে ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে দেশ মুক্ত হওয়ার এই দিনটিকে আজ জাতি বিজয় দিবস হিসেবে উদ্‌যাপন করবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে জন্মগ্রহণ করে বাংলাদেশ।

পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে বিজয় দিবস উদ্‌যাপন শুরু হবে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। বিজয় দিবস উপলক্ষ্যে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এছাড়াও, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এ উপলক্ষ্যে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিশনে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হবে।

ঢাকা এবং দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো ইতোমধ্যেই জাতীয় পতাকাসহ ব্যানার, ফেস্টুন এবং রঙিন পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে।

মহান বিজয় দিবস দেশব্যাপী জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপনের অংশ হিসেবে সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়া হবে। এ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী সকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পৃথকভাবে ফ্লাই-পাস্ট প্রদর্শন করবে। সেখানে একটি বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হবে।

এছাড়াও, ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার দেশের স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষ্যে সকাল ১১টা ৪০ মিনিট থেকে পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শন করবে। যা বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং প্রদর্শনী হবে, যা একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করবে।

এছাড়া, দেশের অন্যান্য শহরেও সশস্ত্র বাহিনী দ্বারা একই রকম ফ্লাই-পাস্ট প্রদর্শনী পরিচালিত হবে। এর পাশাপাশি, পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনী দেশব্যাপী ব্যান্ড শো আয়োজন করবে। সমস্ত অনুষ্ঠান জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেশের সকল জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করবে। জেলা ও উপজেলা প্রশাসন শিশুদের জন্য মুক্তিযুদ্ধের ওপর আবৃত্তি, প্রবন্ধ রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দিবসটি উদ্‌যাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/15/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%9c/feed/ 0
সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ https://amiprobashi.com.bd/2025/12/12/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7/ https://amiprobashi.com.bd/2025/12/12/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7/#respond Fri, 12 Dec 2025 06:16:37 +0000 https://amiprobashi.com.bd/?p=657 বাসস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর ১৫৫৩৭/২০২৫ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৪৬৭৬/২০২৫-এ প্রদত্ত রায় ও আদেশ অনুসরণে পূর্বে প্রকাশিত সীমানা পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এর ফলে বাগেরহাট জেলায় একটি আসন বৃদ্ধি করা হয়েছে এবং গাজীপুর জেলা থেকে একটি আসন কমানো হয়েছে। সংশোধনের পর মোট ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার হালনাগাদ তালিকা প্রকাশ করা হলো।’

ইসি সূত্র জানায়, আদালতের নির্দেশনা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আসনসীমা পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে আসন বিন্যাস আরো যৌক্তিক ও সুনির্দিষ্ট হয়।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/12/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7/feed/ 0
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট https://amiprobashi.com.bd/2025/12/11/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/ https://amiprobashi.com.bd/2025/12/11/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/#respond Thu, 11 Dec 2025 14:13:11 +0000 https://amiprobashi.com.bd/?p=654 ডেস্ক রিপোর্ট: আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন। ভাষণে, একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি।

২০২৪ সালের পাঁচ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাতীয় নির্বাচন নিয়ে নানা প্রশ্ন, শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে এই নির্বাচনের তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি যেমন এই নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরেছেন, তেমনি ভোট আয়োজনে ইসির সামনে নানা চ্যালেঞ্জের কথাও বলেছেন।

সব রাজনৈতিক দল, প্রার্থীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি। সেই সাথে ভোটারদেরও নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

এবার নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা করা হয়েছে।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে ৪০ থেকে ৪৫ দিনের পার্থক্য থাকে। তবে এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে দুই মাস।

এর আগে বুধবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে নির্বাচনের তফসিল চূড়ান্ত করে নির্বাচন কমিশন। পরে ওই দিনই জাতির উদ্দেশে সিইসি’র ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বেতার।

যা আছে তফসিলে
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯শে ডিসেম্বর।

মনোনয়নপত্র বাছাই – ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিলের তারিখ আগামী ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত।

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত; আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি (সোমবার) থেকে ১৮ই জানুয়ারি।

রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে ২০শে জানুয়ারি পর্যন্ত।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, ২০২৬।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

তফসিল ঘোষণা শেষে সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি।’

তিনি বলেন, ‘সকলের প্রতি আহ্বান, নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন।’

ভাষণে যা বললেন সিইসি
সন্ধ্যা ছয়টায় শুরু হয় প্রধান উপদেষ্টার ভাষণ। তফসিল ঘোষণা উপলক্ষে দেওয়া এই ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত বছরের গণঅভ্যুত্থানে ও এর প্রেক্ষাপটে বর্তমান নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্টু ও সুন্দর নির্বাচন। যা জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে। বিশ্ব দরবারে ভাবমূর্তি উজ্জল করবে।’

এই নির্বাচনে বর্তমান কমিশনের সামনে নানা চ্যালেঞ্জের কথা যেমন তুলে ধরেছেন, তেমন সুষ্ঠু ভোটে নির্বাচন কর্মকর্তা, রাজনৈতিক দল ও ভোটারদের প্রতি সহযোগিতা চেয়েছেন সিইসি।

এ সময় সিইসি মি. উদ্দিন বলেন, ‘প্রথম প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। নির্বাচন ও গণভোট একই দিনে, এটি একটি নতুন অভিজ্ঞতা।’

‘দ্বিতীয়ত, সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পূনরুদ্ধার করে অনন্য সুযোগ। তৃতীয়ত, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহাদ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন,’ যোগ করেন সিইসি।

প্রবাসীদের জন্য ভোট চালুর প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘চতুর্থত প্রায় অকার্যকর পোস্টাল ভোট ব্যবস্থাকে পরিমার্জন করে এই নির্বাচনে একটি কার্যকরী রূপ দেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আয়োজন করে তাদের ভোটের আওতায় আনা হচ্ছে।’

সুষ্ঠুভাবে নির্বাচন পর্যবেক্ষণে সাংবাদিক ও পর্যবেক্ষকদের আহ্বান জানান সিইসি।-বিবিসি বাংলা

]]>
https://amiprobashi.com.bd/2025/12/11/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা https://amiprobashi.com.bd/2025/12/03/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0/ https://amiprobashi.com.bd/2025/12/03/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0/#respond Wed, 03 Dec 2025 16:57:42 +0000 https://amiprobashi.com.bd/?p=632 ডেস্ক রিপোর্ট: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বুধবার সন্ধ্যা ৭টার পর হাসপাতালে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানিয়েছে। 

হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার প্রধান উপদেষ্টাকে রিসিভ করেন।

প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি বেগম জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্য ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে।

এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।

হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।-বাসস

]]>
https://amiprobashi.com.bd/2025/12/03/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, পৃথক হলো বিচার বিভাগ https://amiprobashi.com.bd/2025/11/30/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85/ https://amiprobashi.com.bd/2025/11/30/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85/#respond Sun, 30 Nov 2025 16:10:05 +0000 https://amiprobashi.com.bd/?p=614 ডেস্ক রিপোর্ট: বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার বিভাগ। রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়।

এর আগে গত ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।

বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিতকরণে প্রধান বিচারপতির উদ্যোগে ২০২৪ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনসংক্রান্ত প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। ওই প্রস্তাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০৯ অনুচ্ছেদ এর উদ্দেশ্য পূরণকল্পে হাইকোর্ট বিভাগ কর্তৃক অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ যথাযথরূপে পালনের উদ্দেশ্যে একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অধ্যাদেশের খসড়া, প্রস্তাবিত সচিবালয়ের অর্গানোগ্রাম এবং রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেস এর সম্ভাব্য সংস্কার সম্পর্কে পরিপূর্ণ প্রস্তাব প্রেরণ করা হয়।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করার মাধ্যমে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার স্বপ্ন আজ বাস্তবরূপ নিল।

গত ২ সেপ্টেম্বর অধস্তন আদালতের দায়িত্বপালনরত বিচারকদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, দান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ফিরিয়ে দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সম্বলিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে এবং বাহাত্তরের সংবিধানের মূল ১১৬ অনুচ্ছেদ বহাল করে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে সুপ্রিম কোর্টের অধীন সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের পাঠানো প্রস্তাবনা অনুসারে তিন মাসের মধ্যে একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়।

]]>
https://amiprobashi.com.bd/2025/11/30/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85/feed/ 0
বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ল https://amiprobashi.com.bd/2025/11/30/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97/ https://amiprobashi.com.bd/2025/11/30/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97/#respond Sun, 30 Nov 2025 15:58:49 +0000 https://amiprobashi.com.bd/?p=610 বাসস: ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের বিপরীতে ইস্যুকৃত ৮ হাজার কোটি টাকার পাঁচ বছর মেয়াদি প্রথম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। মূল সুকুকটির মেয়াদপূর্তি নির্ধারিত ছিল চলতি বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত। যা পুনর্নির্ধারণ করে ২৯ ডিসেম্বর, ২০৩০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আওতাধীন শরীয়াহ এডভাইজরি কমিটির সুপারিশ এবং সরকারের ক্যাশ অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তক্রমে সুকুক ধারকদের স্বার্থ, শরীয়াহ বিধান ও কার্যকারিতা বিবেচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে আজ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শরীয়াহ এডভাইজরি কমিটির সভায় সুকুক বর্ধিত মেয়াদ সংক্রান্ত আনুষঙ্গিক দলিলাদি অনুমোদন করা হয়।

বর্ধিত মেয়াদে ইজারা-ভিত্তিক সম্পদ ব্যবহারের বিপরীতে সরকার মোট ৩ হাজার ৮০৪ কোটি টাকা বিনিয়োগকারীদের ভাড়া হিসেবে প্রদান করবে। হিসাবায়নের ভিত্তিতে এর বার্ষিক হার দাঁড়ায় ৯.৫১ শতাংশ, যা বর্তমানে কার্যকর হারে ৪.৬৯ শতাংশ। বিনিয়োগকারীরা বর্ধিত মেয়াদেও সুকুক ধারণ করতে পারবেন।

তবে যারা বিনিয়োগ অব্যাহত না রাখতে চান, তারা নির্ধারিত সময়ে নিজ নিজ ব্যাংকের মাধ্যমে স্পেশাল পারপাস ভেহিকেল, বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আওতাধীন ইসলামিক সিকিউরিটিজ সেকশনের কাছে আবেদন দাখিল করে আগামী ২৯ ডিসেম্বরে সুকুক নগদায়ন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

]]>
https://amiprobashi.com.bd/2025/11/30/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97/feed/ 0