এশিয়া প্রবাসী – Ami Probashi https://amiprobashi.com.bd Sat, 17 Jan 2026 17:56:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা https://amiprobashi.com.bd/2026/01/17/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%9a/ https://amiprobashi.com.bd/2026/01/17/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%9a/#respond Sat, 17 Jan 2026 17:56:14 +0000 https://amiprobashi.com.bd/?p=727 ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। তবে প্রবাসীদের এই অধিকার ও প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি একটি মহল তা বানচালের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কুয়েত প্রবাসীরা।

গতকাল শুক্রবার কুয়েতে অবস্থানরত প্রবাসীরা এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রযুক্তি ও ডাকযোগের সমন্বয়ে শুরু হওয়া এই ভোটাধিকার প্রক্রিয়ায় অংশ নিতে পেরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে নিষেধাজ্ঞা সত্ত্বেও উৎসাহের বশে ব্যালট পেপারে ভোট দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। তবে গণভোটের সঠিক প্রচারণার অভাবে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট দেওয়ার ক্ষেত্রে এখনো দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন ভোটাররা।

কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশির ভাগ প্রবাসী এক রুমে একাধিক ব্যক্তি সিট ভাড়া নিয়ে বসবাস করেন। কাজের প্রয়োজনে বিভিন্ন সময় তাদের ঠিকানা বদলাতে হয় এবং নিজস্ব কোনো স্থায়ী ঠিকানা থাকে না। এ অবস্থায় ভোটাধিকার নিশ্চিতে কমিউনিটির নেতারা ও রাজনৈতিক কর্মীরা সাধারণ প্রবাসীদের সহায়তা করছেন। বিএনপি ও জামায়াত সমর্থিত কর্মীরা ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপসে নিবন্ধনে প্রবাসীদের কারিগরি সহযোগিতা দিচ্ছেন।

কুয়েত প্রবাসী ওমর ফারুক ও রহিমউদ্দিন জানান, অফিস সময়ে কাজের ব্যস্ততা এবং পোস্ট অফিস দূরে হওয়ায় তারা নিজেরা যেতে পারছেন না। এ ক্ষেত্রে পরিচিত বন্ধু ও স্বজনেরা তাদের ব্যালট পেপার এনে দিচ্ছেন।

কুয়েত প্রবাসী সাহাব উদ্দিন বলেন, ‘যার ব্যালট সে-ই নির্দিষ্ট মোবাইল অ্যাপ ও প্রক্রিয়ার মাধ্যমে ভোট দেবে, অন্য কারো ভোট দেওয়ার সুযোগ নেই। একটি মহল এই প্রক্রিয়া নিয়ে অপপ্রচার চালাচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাই।’

মীর নজরুল ইসলাম নামের এক প্রবাসী জানান, ডিউটির ব্যস্ততা ও নিজস্ব পরিবহন না থাকায় অনেক প্রবাসী পোস্ট অফিসে যেতে পারছেন না। তাই নিজের গাড়ি থাকায় তিনি প্রবাসীদের ব্যালট পেপার পৌঁছে দিয়ে সহায়তা করছেন। তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার চালু থাকলে ভবিষ্যতে যেকোনো সরকার তাঁদের মূল্যায়ন করতে বাধ্য হবে।

সিনিয়র প্রবাসীরা মনে করছেন, বন্ধু-বান্ধব বা কমিউনিটি নেতারা সহযোগিতায় এগিয়ে না আসলে অসংখ্য প্রবাসীর ভোট দেওয়া সম্ভব হতো না। 

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://amiprobashi.com.bd/2026/01/17/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%9a/feed/ 0
কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০ https://amiprobashi.com.bd/2026/01/14/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac/ https://amiprobashi.com.bd/2026/01/14/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac/#respond Wed, 14 Jan 2026 17:43:39 +0000 https://amiprobashi.com.bd/?p=721 ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও মরিয়া ভাব লক্ষ্য করা গেছে।

‘অপারেশন কুটিপ’ নামে এই অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে কেউ কেউ ওপর তলা থেকে দা ছুড়ে মারেন, কেউ ছাদের ওপর উঠে পড়েন, আবার কাউকে পানির ট্যাঙ্কের ভেতর লুকিয়ে থাকতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানায়, সেলায়াং এলাকার একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং জালান ক্লাং লামার একটি অবৈধ বসতিতে এই অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেলায়াং এলাকায় এই অভিযান চালানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অভিযানে মোট ৩২৬ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।”

সেলায়াং থেকে আটক হওয়া এই ৭৯ জনের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে।

যাদের আটক করা হয়েছে তারা মূলত সিকিউরিটি গার্ড, ফুড স্টল সহকারী, লন্ড্রি কর্মী, কনভিনিয়েন্স স্টোর বা মুদি দোকানের কর্মচারী এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

লোকমান এফেন্দি জানান, পরিদর্শনে দেখা গেছে প্রবাসীরা অত্যন্ত ঘিঞ্জি পরিবেশে বসবাস করছেন। সাধারণত তিন কক্ষের একটি ফ্ল্যাট প্রায় ৬০০ রিঙ্গিতে ভাড়া নিয়ে সেখানে পাঁচ থেকে ছয়জন গাদাগাদি করে থাকছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, এমন অস্বাস্থ্যকর জীবনযাত্রার ফলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এবং সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে।

এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর জালান ক্লাং লামার একটি অবৈধ বসতিতে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখান থেকে মোট ৭১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৬৬ জন ইন্দোনেশিয়ান, ৩ জন মিয়ানমারের নাগরিক এবং ভারত ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন।

বার্নামার এক পর্যবেক্ষণে দেখা গেছে, ওই বসতিতে মৌলিক সুযোগ-সুবিধা থাকলেও বাসিন্দারা অনানুষ্ঠানিকভাবে জায়গা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। এমনকি তারা প্রকৃত বাড়ির মালিক কে, সে সম্পর্কেও কিছুই জানতেন না।

ওই এলাকায় কোনো বৈধ বিদ্যুৎ সংযোগ ছিল না। মূলত আশপাশের বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে বসতিটি গড়ে তোলা হয়েছিল।

লোকমান এফেন্দি জোর দিয়ে বলেন, অভিবাসন কর্তৃপক্ষের এই অভিযান হবে ব্যাপক এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

তিনি আরও সতর্ক করে বলেন, “শুধু অবৈধ অভিবাসীই নয়, যারা তাদের নিয়োগ দিয়েছেন সেই নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আটককৃত সবার বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। তাদের কাছে বৈধ কোনো পাস বা পারমিট ছিল না এবং অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।

অভিযানকালে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ উপস্থিত ছিলেন। 

সূত্র : দ্য সান মালয়েশিয়া

]]>
https://amiprobashi.com.bd/2026/01/14/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac/feed/ 0
মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত https://amiprobashi.com.bd/2026/01/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af/ https://amiprobashi.com.bd/2026/01/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af/#respond Mon, 12 Jan 2026 05:24:54 +0000 https://amiprobashi.com.bd/?p=717 ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত এই সুযোগ পাবেন প্রবাসীরা। রোববার (১১ জানুয়ারি) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ১ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ চালু থাকবে। বৈধ হতে হলে ৮টি শর্ত মানতে হবে।

শর্তগুলো হলো-
১) আনডকুমেন্টেড কর্মী, যার বৈধ ওয়ার্ক পারমিট নেই।

২) আনডকুমেন্টেড কর্মী, যিনি কোনো অপরাধের কারণে ব্ল্যাকলিস্টেড নন।

৩) আনডকুমেন্টেড কর্মী, যিনি বর্তমানে মালদ্বীপে অবস্থানরত।

৪) যে কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে পূর্বে আপনার ওয়ার্ক পারমিট ছিল, সেখানে বৈধ হওয়ার সুযোগ নেই।

৫) এই সুবিধার আওতায় একবারই বৈধ হওয়ার সুযোগ পাওয়া যাবে।

৬) ৩১ ডিসেম্বরের পূর্বে যারা মিসিং রিপোর্ট হয়েছেন, তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন।

৭) বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানিকে এক্সপ্যাট সিস্টেমের মাধ্যমে আপনাকে বৈধ করার জন্য মন্ত্রণালয়ে আবেদন দাখিল করতে হবে। নিয়োগকর্তাদের জন্য শিগগিরই এ বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি ইউজার গাইডলাইন প্রকাশ করা হবে।

৮) আনডকুমেন্টেড কর্মী যারা অপারেশন কুরাঙ্গীর আওতায় বায়োমেট্রিক তথ্য প্রদান করেছেন এবং বর্তমানে কোনো নিয়োগকর্তা বা কোম্পানি নেই, তারা কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির https://forms.office.com/r/b4CP5SLIAK
ফরম পূরণ করতে পারবেন। মন্ত্রণালয় পরবর্তীতে বিভিন্ন নিয়োগকর্তা বা কোম্পানির কাছে, যাদের লোকবল প্রয়োজন, জব ম্যাচিং বা কাজের জন্য আবেদনকারীর তথ্য সরবরাহ করবে।

]]>
https://amiprobashi.com.bd/2026/01/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af/feed/ 0
মালয়েশিয়ায় ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’, বাংলাদেশিদের অংশগ্রহণ https://amiprobashi.com.bd/2026/01/07/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%aa/ https://amiprobashi.com.bd/2026/01/07/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%aa/#respond Wed, 07 Jan 2026 17:47:26 +0000 https://amiprobashi.com.bd/?p=708 ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ওপেন সোর্স শিক্ষা উদ্যোগ ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জানুয়ারি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম)-এর জোহর বাহরু ক্যাম্পাসে এই বিশেষ ইভেন্টটি আয়োজিত হয়।

বিশ্বজুড়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ‘ওয়ার্ডপ্রেস’-কে একাডেমিক অঙ্গনে জনপ্রিয় করা এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যেই এই আয়োজন।

এই আন্তর্জাতিক ইভেন্টের মূল নেতৃত্বে ছিলেন একঝাঁক মেধাবী বাংলাদেশি তরুণ। ইভেন্টের লিড অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহীম এবং কো-লিড অর্গানাইজার হিসেবে ছিলেন ওয়েব ডেভেলপার নাসিম মিয়া। তাদের সঙ্গে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আরও পাঁচজন অভিজ্ঞ সংগঠক যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে মোট চারজন স্পিকার বক্তব্য রাখেন। বাংলাদেশ থেকে স্পিকার হিসেবে উপস্থিত নাসিম মিয়া তার বক্তব্যে ওয়ার্ডপ্রেস স্কিল ডেভেলপমেন্ট, ওপেন সোর্স কন্ট্রিবিউশন এবং ডিজিটাল ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের দেখান কীভাবে ওয়ার্ডপ্রেস শিখে বৈশ্বিক কমিউনিটির অংশ হওয়া যায় এবং আন্তর্জাতিক বাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়। 

ইভেন্টটির সফল বাস্তবায়নে বাংলাদেশি ভলান্টিয়ারদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট পর্যন্ত প্রতিটি ধাপে তারা দক্ষতার পরিচয় দেন। মোট ৫টি দেশের শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করেন।

]]>
https://amiprobashi.com.bd/2026/01/07/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%aa/feed/ 0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রত্যাশা জানালেন কুয়েত প্রবাসীরা https://amiprobashi.com.bd/2026/01/06/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/ https://amiprobashi.com.bd/2026/01/06/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/#respond Tue, 06 Jan 2026 17:19:37 +0000 https://amiprobashi.com.bd/?p=705 ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের পছন্দের ও যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসীরা। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট আসা শুরু হয়েছে। ধাপে ধাপে এসব ব্যালট বিভিন্ন ঠিকানায় পৌঁছাচ্ছে। নতুন বছরে নির্বাচিত হয়ে আসা সরকারের কাছে প্রবাসীরা প্রত্যাশা ও বিভিন্ন দাবি তুলে ধরেন।

কুয়েত প্রবাসী মোহাম্মদ ফারুক বলেন, ‘ভোট হলো একটি আমানত। প্রবাস থেকে প্রথমবার ভোট প্রদান করব, সৎ ও যোগ্য ব্যক্তিকে দেব— যে প্রার্থী প্রবাসীদের জানমাল ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।’

বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি। যারা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও ভোটাধিকার থেকে ছিলেন বঞ্চিত। প্রবাসীরা এই প্রথমবার ভোট প্রদানের মাধ্যমে সরকার গঠনে অবদান রাখবে।

কুয়েত প্রবাসী সায়রুল আমিন বলেন, ‘কুয়েতের ভিসা সিন্ডিকেটের কারণে ৮ লাখ থেকে ১২ লাখ টাকায় ভিসা কিনে আসতে হয় এবং ভিসা হাতে পাওয়ার পরে মেডিকেল সেন্টারগুলোতে করা হয় হয়রানি। নতুন সরকার এলে এই হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাহলে অন্যান্য দেশের ন্যায় স্বল্প খরচে বিদেশে শ্রমিক আসতে পারবে ও দেশের রেমিট্যান্স বাড়বে।’

আরেক প্রবাসী আব্দুস সাত্তার বলেন, ‘সরকার প্রবাসীদের জন্য বিভিন্ন ঋণের ব্যবস্থা করে রেখেছে। সহজ শর্তে প্রবাসীদের ঋণের কথা বলা হলেও ঋণ নিতে গিয়ে ভিসা কপি, জমির দলিলসহ পরিবারের একাধিক ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পরেও একজন ব্যবসায়ী জামিনদার লাগে। তার ব্যবসায় প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয় অথবা একজন সরকারি চাকরিজীবী জামিনদার লাগে। এরকম শর্তের কারণে প্রবাসীরা ঋণ পায় না। ঋণের শর্তগুলো যাতে আরও সহজ করা হয় এবং বাংলাদেশ থেকে আসতে বিমানের ফ্লাইটে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়।’

]]>
https://amiprobashi.com.bd/2026/01/06/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ https://amiprobashi.com.bd/2026/01/02/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae/ https://amiprobashi.com.bd/2026/01/02/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae/#respond Fri, 02 Jan 2026 19:13:53 +0000 https://amiprobashi.com.bd/?p=699 ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে এ সাক্ষাতে অংশ নেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকায় তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে স্বল্প নোটিশে বাংলাদেশ সফরে আসেন মালদ্বীপের মন্ত্রী। এ সময় তিনি রাষ্ট্রপতির পক্ষ থেকে গভীর শোক ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

সাক্ষাতে উভয়পক্ষ বাংলাদেশ–মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সার্কের প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ সহযোগিতা, বিশেষ করে সমুদ্র গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎ শেষে মালদ্বীপের রাষ্ট্রপতির পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।

]]>
https://amiprobashi.com.bd/2026/01/02/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae/feed/ 0
কুয়েতে টেকসই শ্রমবাজার: প্রবাসীদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান https://amiprobashi.com.bd/2025/12/23/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%b8%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/ https://amiprobashi.com.bd/2025/12/23/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%b8%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/#respond Tue, 23 Dec 2025 17:41:43 +0000 https://amiprobashi.com.bd/?p=681 ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশি নাগরিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার লক্ষ্যে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত।

সোমবার (২২ ডিসেম্বর) কুয়েতের আবু-হালিফা রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং শ্রমবাজারের স্থায়িত্ব নিশ্চিত করতে দক্ষ জনশক্তি রপ্তানি ও স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রেসক্লাব কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় সভায় কুয়েতের বিভিন্ন কমিউনিটি নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।

আলোচকরা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অদক্ষ শ্রমিকের চেয়ে কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তির চাহিদা বেশি। তাই ভিসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে এবং রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে প্রবাসীদের আরও বেশি সচেতন হতে হবে। এসময় কুয়েতের শ্রম আইন মেনে চলা এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকল প্রবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কমিউনিটি নেতা আব্দুল হাই ভুইয়া, আবুল বাশার, সারোয়ার আলম, তৌহিদুল আলম চৌধুরী, মো. কামাল হোসেন এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইফুল ইসলাম।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/23/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%b8%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
আমিরাতে রাস্তা পারাপারের সময় বাংলাদেশির মৃত্যু https://amiprobashi.com.bd/2025/12/21/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/ https://amiprobashi.com.bd/2025/12/21/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/#respond Sun, 21 Dec 2025 17:57:05 +0000 https://amiprobashi.com.bd/?p=678 ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিফাত সরকার (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নূরপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ জয়নাল সরকার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ফুজাইরার দিব্বা আল ফুজাইরা এলাকায় অনির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বন্ধু আরেক প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, রিফাত গত পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন। তিনি ফুজাইরার আল ফুকেট মার্কেটে একটি ফলের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।

ফুজাইরা পুলিশের জেনারেল কমান্ডের ট্রাফিক ও পেট্রোলস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার সালেহ মোহাম্মদ আবদুল্লাহ আল ধানানি স্থানীয় গণমাধ্যমকে বলেন, দিব্বা এলাকার একটি ড্রাইভিং ইনস্টিটিউটের কাছে রাস্তা পারাপারের সময় একজন আমিরাতি নাগরিকের চালিত গাড়ি রিফাত সরকারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ অপারেশন রুম থেকে ট্রাফিক টহল দল ও ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তার মরদেহ দিব্বা আল ফুজাইরা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ পথচারীদের নির্ধারিত জেব্রা ক্রসিং ব্যবহার করার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে, অননুমোদিত স্থান দিয়ে রাস্তা পারাপার প্রাণঘাতী ঝুঁকি বাড়ায়।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/21/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ https://amiprobashi.com.bd/2025/12/19/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%85/ https://amiprobashi.com.bd/2025/12/19/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%85/#respond Fri, 19 Dec 2025 05:14:12 +0000 https://amiprobashi.com.bd/?p=672 ডেস্ক রিপোর্ট: অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ার দুই রাজ্যে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। বুধবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযানে পরিকল্পিতভাবে অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)-এর সহযোগিতায় জেআইএম জোহরের এনফোর্সমেন্ট শাখা অভিযানটি পরিচালনা করে। অভিযানে দেখা যায়, বিপুলসংখ্যক বিদেশি বৈধ ভ্রমণ নথি ও পারমিট ছাড়াই সেখানে কাজ করছিলেন।

তিনি বলেন, অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও সব বহির্গমন পথ দ্রুত বন্ধ করে দেওয়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় তদন্তে সহায়তার জন্য কারখানার মানবসম্পদ বিভাগের দুইজন স্থানীয় পুরুষ কর্মীকেও আটক করা হয়েছে। 

আটকদের মধ্যে ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ২৬ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।

দাতুক মোহদ রুসদি আরও জানান, কারখানাটিতে অভিবাসন আইন লঙ্ঘনের সুসংগঠিত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে বিদেশি শ্রমিক নিয়োগসংক্রান্ত শর্ত ভঙ্গও অন্তর্ভুক্ত। আটক সবাইকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর আওতায় সন্দেহভাজন হিসেবে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, অবৈধ শ্রমিক নিয়োগ করে যারা মুনাফা অর্জন করছে, তাদের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। জোহরজুড়ে ধারাবাহিক ও সমন্বিত অভিযান চালিয়ে অবৈধ নিয়োগচক্র ভেঙে দেওয়া হবে।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/19/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%85/feed/ 0
মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৩৯ প্রবাসী আটক https://amiprobashi.com.bd/2025/12/14/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/ https://amiprobashi.com.bd/2025/12/14/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/#respond Sun, 14 Dec 2025 14:58:29 +0000 https://amiprobashi.com.bd/?p=663 ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযানে বাংলাদেশিসহ ৩৯ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। শনিবার জোহর জয়ার আশপাশের এলাকায় চালানো এই অভিযানে কেউ কেউ গ্রেফতার এড়াতে ভবনের ছাদে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাই ধরা পড়ে।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, জননিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে তাদের ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়। অভিযানে রাজ্য ইমিগ্রেশন এনফোর্সমেন্ট শাখার ২৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

বিভাগটি জানায়, গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযোগ ছিল, কয়েকটি দোকানঘর ও আবাসিক ভবনে অবৈধ প্রবাসীরা বসবাস করছেন এবং অবৈধভাবে কাজ করছে।

বিবৃতিতে বলা হয়, আকস্মিক অভিযানের সময় ওই বিদেশিরা দোকানঘরগুলোতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কয়েকজন পালানোর চেষ্টা করেন এবং কেউ কেউ ভবনের ছাদে লুকিয়ে পড়েন। তবে ইমিগ্রেশন সদস্যদের তৎপরতায় সবাইকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন, ইন্দোনেশিয়ার ২, মিয়ানমারের ১২, পাকিস্তানের ১১, বাংলাদেশের ৮, মিয়ানমারের ১২ নারী ও ইন্দোনেশিয়ার ৪ নারী।

ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, আটকদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, তাদের কারও বৈধ ভ্রমণ নথি নেই এবং কেউ কেউ নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

আটকদের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে, যেন রাজ্যের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় থাকে এবং জোহরকে অবৈধ অনুপ্রবেশমুক্ত রাখা যায়।

]]>
https://amiprobashi.com.bd/2025/12/14/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/feed/ 0