News

News

Tuesday
April, 21
More

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত শুরু হয়, যা বুধবার সকাল থেকে শহর ও আশপাশের এলাকায় আরও তীব্র আকার ধারণ করে। এতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।

    ফরাসি আবহাওয়া বিভাগ জানিয়েছে, তুষারপাত ও বরফ জমার ঝুঁকির কারণে প্যারিস অঞ্চলজুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার সারাদিন এবং বৃহস্পতিবার পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী তুষার জমার আশঙ্কাও রয়েছে।

    তুষারপাতের ফলে সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটেছে। বিভিন্ন এলাকায় যান চলাচল ধীরগতিতে চলছে এবং কিছু ট্রেন ও ফ্লাইটে বিলম্ব দেখা দিয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। জরুরি সেবাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

    এদিকে, স্কুল ও অফিসগামীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বরফ পরিষ্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে। আবহাওয়া বিভাগ জানায়, বৃহস্পতিবারের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে।

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    মালয়েশিয়ায় ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’, বাংলাদেশিদের অংশগ্রহণ

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ওপেন সোর্স শিক্ষা উদ্যোগ ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত...