News

News

Friday
April, 17
More

    মালদ্বীপে অভিবাসীদের আইন মানা নিশ্চিতে ‘হামামাগু’ অভিযান

    ডেস্ক রিপোর্ট: মালদ্বীপে অভিবাসী কর্মীদের ওপর নজরদারি বাড়াতে ‘হামামাগু’ নামে বিশেষ অভিযান শুরু হচ্ছে। বৈধ–অবৈধ অভিবাসী কর্মীরা আইন ও ভিসার নিয়ম মেনে কাজ করছেন কি না তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করবে অভিবাসন বিভাগ।

    গত ১৭ নভেম্বর স্বরাষ্ট্র নিরাপত্তা ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসান ও ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ এমএমসিপি প্রোগ্রাম উদ্বোধন করেন।

    গতকাল মঙ্গলবার থেকে রাজধানী মালেতে শুরু হয়েছে অভিযান। যেখানে অভিবাসীদের বসবাস ও চলাফেরা বেশি—সেসব এলাকায় টহল জোরদার করা হবে। পূর্বের ‘ইমিগ্রেশন ওয়াচ’ অভিযানও চলবে সমান্তরালে।

    সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৭০০ অভিবাসীর বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে এবং ৯ হাজারের বেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

    মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মুইজ্জু বলেছেন, বায়োমেট্রিক তথ্য না দিলে কোনো অভিবাসীই মালদ্বীপে থাকতে পারবে না।

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত...