News

News

Friday
April, 17
More

    গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

    ডেস্ক রিপোর্ট: গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ফের পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টাকালে এসব নৌযান বিপদের মুখে পড়ে।

    গ্রিক কোস্টগার্ড জানায়, অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একাধিক নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। উদ্ধার শেষে সবাইকে নিকটবর্তী নিরাপদ বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা যাচাইয়ের কাজ চলছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা অভিবাসীদের একাধিক পোস্ট থেকে জানা গেছে, এই দুই নৌকায় অনেক বাংলাদেশি ছিলেন।

    গ্রিক প্রশাসন আরও জানায়, মানবপাচারকারী চক্রগুলো ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাঠাচ্ছে। এ ঘটনায় পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত...