News

News

Friday
April, 17
More

    আন্তর্জাতিক অভিবাসী দিবসে গ্রিসে প্রবাসী সাংবাদিকসহ ১০ জনকে সম্মাননা

    ডেস্ক রিপোর্ট: গ্রিসে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নাসহ ১০ বাংলাদেশিকে সম্মাননা ও সনদ প্রদান করেছে এথেন্সে বাংলাদেশ দূতাবাস। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৭ জন প্রবাসী বাংলাদেশি এবং রেমিট্যান্স প্রেরণে সহায়তাকারী ৩টি প্রতিষ্ঠান।

    অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা এবং অতিথি জাতিসংঘের একটি ট্রাইব্যুনালের বিচারক ক্যাথরিন কুটসোপুলু। অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের সচিব (শ্রম) রাবেয়া বেগম।

    সম্মাননাপ্রাপ্ত অপর প্রবাসীরা হলেন— সাইদুর রহমান, পারভেজ মিয়া, জামাল হোসেন, আল আমিন, আহসানুল শুভ ও বুলবুল আহমদ। প্রতিষ্ঠানগুলো হলো- ন্যশনাল ব্যাংক, ইসলাম মানি ট্রান্সফার ও মায়ামিন মানি ট্রান্সফার এজেন্সি।

    এর আগে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে পাঠানো বাণী পাঠ করা হয়। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রেরিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

    অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বলেন বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে প্রবাসীরা। তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    সম্মাননা প্রাপ্ত প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না বলেন, প্রবাস জীবন কখনো সহজ নয়। পরিবার, স্বজন আর পরিচিত পরিবেশ ছেড়ে ভিনদেশে কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই আমাদের প্রতিদিন এগিয়ে যেতে হয়।  সেই পরিশ্রমের ফল যখন বৈধ পথে দেশে পাঠানো রেমিট্যান্স হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করে, তখন গর্ব করে বলতে পারি আমি একজন প্রবাসী। আমি আশা করি, এই উদ্যোগ আরও বেশি প্রবাসীকে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করবে।

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত...