News

News

Friday
April, 17
More

    মালয়েশিয়ায় অভিযানে ৭৯ বাংলাদেশি আটক

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেলায়াং বারেরু এলাকায় অবৈধ প্রবাসীদের প্রবেশ ও বসবাসের বিরুদ্ধে বড় অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সেলাঙ্গর রাজ্য নিরাপত্তা পরিষদের সমন্বয়ে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন সেলাঙ্গরের মেন্তরি বেসার দাতুক সেরি আমিরুদ্দিন শারি।

    রোববার কসমো অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ পরিসরের এ অভিযানে যুক্ত ছিল অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, শ্রম বিভাগ, জাতীয় মাদকবিরোধী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা।

    অভিযানে মোট ১ হাজার ১১৬ জনের নথিপত্র পরীক্ষা করে ৮৪৩ জনকে আটক করা হয়, যার মধ্যে ৩৫ জন নারী। আটক ব্যক্তিদের নাগরিকত্বের তালিকায় রয়েছে, মিয়ানমারের ৬৪৭, নেপালের ১০২, বাংলাদেশের ৭৯, ইন্দোনেশিয়ার ১৫ ও ভারতের ১০ জন।

    আটকদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের মধ্যে অনেকের পরিচয়পত্র নেই।। কারও বিরুদ্ধে পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধ কার্ড ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

    অভিযানে উপস্থিত ছিলেন অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি, সেলাঙ্গর পুলিশপ্রধান দাতুক শাজেলি কাহার এবং সেলাঙ্গর অভিবাসন পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন।

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত...