News

News

Friday
April, 17
More

    খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পর্তুগালে দোয়া মাহফিল

    ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পর্তুগালে বিশেষ দোয়া মাহফিল করেছে পর্তুগাল শাখা বিএনপির নেতাকর্মীরা।

    রাজধানীর লিসবনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে বায়তুল মোকাররম মসজিদের খতিব কায়েস আহমদ আবদুল্লা হুজুরের কোরআন তেলাওয়াত ও দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়। 

    এ সময় উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, হাকিম মোহাম্মদ মিনহাজ, দেলোয়ার হোসেন, পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেছ, পর্তুগাল বিএনপির সদস্য, সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, মহিন উদ্দিন, আবদুল লতিফ কয়েস, সুজন ভুঁইয়া, মোহাম্মদ মিনহাজ, আতিকুর রহমান, পর্তুগাল জাসাস এর আহবায়ক ইমরান আহমদ ইমু,পর্তুগাল বিএনপি নেতা, তানভীর তারেক,সানুর আলী,শামীম আহমদ
    উপস্থিত নেতাকর্মী বলেন, আমাদের সবার প্রিয় দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। 

    এ দোয়া মাহফিল আমাদের ভালোবাসা ও দায়িত্বের বহিঃপ্রকাশ। আপনারা জানেন পর্তুগালে দীর্ঘদিন ধরেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক তথা বিএনপির শক্তিশালী ঘাঁটি রয়েছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐকবদ্ধভাবে কাজ করে যাবো। বিশেষ করে আগামী ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা এবং বিএনপিতে ভোটদানের জন্য সবাইকে উৎসাহিত করবো।

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত...