News

News

Friday
April, 17
More

    আমিরাতের ভিসা চালুর জন্য অপরাধের হার কমাতে হবে: রাষ্ট্রদূত তারেক

    ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেছেন, যেসব অনিয়ম ও অভিযোগের কারণে আমিরাতে বাংলাদেশিদের ভিসা বারবার বন্ধ হয়, তা অবমুক্ত করার জন্য বহু তদবির করেও আমরা খুলতে পারছি না। তার সমাধান কিন্তু আমাদের হাতেই।

    যেকোনো মূল্যে অপরাধের হার আমাদেরকে কমাতে হবে। এ দেশে আমাদের ভাবমূর্তি, আমাদের অপরাধ হারের এআই নিয়ন্ত্রিত ডাটা যদি আমরা নিম্নমুখী করতে না পারি তাহলে আমরা ভিসার ব্যাপারে আশাবাদী হতে পারব না।

    রোববার (৩০ নভেম্বর) এনআরবি ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেকটসের আবুধাবি শাখা, আইইবি ওভারসিজ চ্যাপ্টার আবুধাবি ও বিইএ ওয়ার্ল্ডের উদ্যোগে আবুধাবির আল বাহিয়া ফার্মহাউজে ইউএইর জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত মিলনমেলা এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

    প্রকৌশলী নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকৌশলী আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের দূতাবাসের উপ-মিশন প্রধান শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ইউএই জনতা ব্যাংকের সিই মোহাম্মদ কামরুজ্জামান, বিমানের আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন, ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী মাঈনুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ নেজাম উদ্দিন, প্রকৌশলী মোহাম্মদ আলী প্রমুখ।

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত...