News

News

Friday
April, 17
More

    বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ল

    বাসস: ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের বিপরীতে ইস্যুকৃত ৮ হাজার কোটি টাকার পাঁচ বছর মেয়াদি প্রথম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। মূল সুকুকটির মেয়াদপূর্তি নির্ধারিত ছিল চলতি বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত। যা পুনর্নির্ধারণ করে ২৯ ডিসেম্বর, ২০৩০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

    আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

    বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আওতাধীন শরীয়াহ এডভাইজরি কমিটির সুপারিশ এবং সরকারের ক্যাশ অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তক্রমে সুকুক ধারকদের স্বার্থ, শরীয়াহ বিধান ও কার্যকারিতা বিবেচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে আজ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শরীয়াহ এডভাইজরি কমিটির সভায় সুকুক বর্ধিত মেয়াদ সংক্রান্ত আনুষঙ্গিক দলিলাদি অনুমোদন করা হয়।

    বর্ধিত মেয়াদে ইজারা-ভিত্তিক সম্পদ ব্যবহারের বিপরীতে সরকার মোট ৩ হাজার ৮০৪ কোটি টাকা বিনিয়োগকারীদের ভাড়া হিসেবে প্রদান করবে। হিসাবায়নের ভিত্তিতে এর বার্ষিক হার দাঁড়ায় ৯.৫১ শতাংশ, যা বর্তমানে কার্যকর হারে ৪.৬৯ শতাংশ। বিনিয়োগকারীরা বর্ধিত মেয়াদেও সুকুক ধারণ করতে পারবেন।

    তবে যারা বিনিয়োগ অব্যাহত না রাখতে চান, তারা নির্ধারিত সময়ে নিজ নিজ ব্যাংকের মাধ্যমে স্পেশাল পারপাস ভেহিকেল, বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আওতাধীন ইসলামিক সিকিউরিটিজ সেকশনের কাছে আবেদন দাখিল করে আগামী ২৯ ডিসেম্বরে সুকুক নগদায়ন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত...