News

News

Friday
April, 17
More

    নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে শাবির সাবেক ছাত্র সাজেদুর রহমান

    ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বিশেষ কয়েকটি মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পদের মধ্যে লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট পদটি অন্যতম। সম্প্রতি এ পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাজেদুর রহমান।

    গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) নিউইয়র্কের ম্যানহাটনের পুলিশ হেডকোয়ার্টারে তিনি এ পদোন্নতি পান। জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন এনওয়াইপিডির বর্তমান পুলিশ কমিশনার জেসিকা টিশ।

    এদিকে, এনওয়াইপিডিতে শাবির সাবেক ছাত্রের এই অনন্য কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন আমেরিকায় বসবাসরত শাবিপ্রবির প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউ.এস.এ ইনক।

    এ ছাড়া একইদিনে পুলিশ অফিসার থেকে ৯ জন বাংলাদেশি সার্জেন্ট, সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন আরও ৩ জন বাংলাদেশি। অনুষ্ঠানে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানান বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা), জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক (জীবন)-এর সদস্যরা।

    একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এস.এম. হক জানান, লেফটেন্যান্ট সাজেদুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯৯৪-৯৫ সেশনের ছাত্র ছিলেন। নিউইয়র্ক পুলিশ বিভাগের লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট পদে এই প্রথম বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাক্তন ছাত্রের পদায়ন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২য় ব্যাচের ছাত্র সাজেদুর রহমান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৭ সালে ডিভি লটারিতে আমেরিকায় অভিবাসী হন। পরে তিনি নিউইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয়ের অধীনে ওল্ড ওয়েস্টবারী থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন। এরপর ২০১৬ সালে পদোন্নতি পেয়ে সার্জেন্ট এবং ২০২১ সালে লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পান। লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে বিভাগের ক্রিমিনাল জাস্টিস ব্যুরোর (সিজেবিতে) অ্যাডমিনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কাজের প্রতি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং বিশেষ দক্ষতার দরুন তিনি এ মর্যাদাপূর্ণ পদে পদোন্নতি পান। একসময় তিনি বিভাগের ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটির (ইইও) অধীনে তদন্তকারী সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া তিনি কমিউনিটির ঐতিহ্যবাহী সংগঠন জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক (জীবন)-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য।

    যশোরের বাঘারপাড়ার দহাকুলো গ্রামের প্রয়াত বদর উদ্দিন বিশ্বাস ও প্রয়াত রিজিয়া খাতুনের ছেলে লেফটেন্যান্ট সাজেদুর রহমান। তিনি যশোরের বাঘারপাড়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি দুই কন্যা ও সহধর্মিণী নিয়ে কুইন্সে বসবাস করেন।

    উল্লেখ্য, বর্তমানে এনওয়াইপিডির সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার। নিয়মিত বাহিনীতে হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে ১ জন ইন্সপেক্টর, ১ জন ডেপুটি ইন্সপেক্টর, ৪ জন ক্যাপ্টেন, ২৫ জন লেফটেন্যান্ট, ৯০ জন সার্জেন্ট, ১২ জন ডিটেকটিভ রয়েছেন। এ ছাড়া পুলিশ বিভাগের অধীনে প্রায় সাত শতাধিক ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট, স্কুল সেফটি এজেন্ট, পুলিশ কমিউনিকেশন টেকনিশিয়ান, স্কুল ক্রসিং গার্ডসহ প্রায় দুই হাজার বাংলাদেশি অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত...