News

News

Friday
April, 17
More

    মাদ্রিদে ইসলামিক ফোরাম স্পেনের নতুন কমিটি ঘোষণা

    ডেস্ক রিপোর্ট: স্পেনের রাজধানী মাদ্রিদে ইসলামিক ফোরাম স্পেনের কমিটি গঠন। গত ২২ নভেম্বর সন্ধ্যায় মাদ্রিদের আল মদিনা রেস্টুরেন্টে আয়োজিত এক সুধী সমাবেশে তিন বছর মেয়াদি এ কমিটির নাম ঘোষণা করা হয়। এতে শাহ আলম সভাপতি, মোহাম্মদ ইব্রাহীম সহ-সভাপতি, মোহাম্মদ নিজাম উদ্দিন সেক্রেটারি, আব্দুল বাতেন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

    ইসলামিক ফোরাম স্পেনের তত্ত্বাবধায়ক রাইসুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত নির্বাচিত এই নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন। এর আগে বিকেলের অধিবেশনে ইসলামিক ফোরাম স্পেনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

    সুধী সমাবেশে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, মোরশেদ আলম, মসজিদ কমিটির সদস্য ওয়াসিম রানা, মিজানুর রহমান, শাহাদাত আলী, ফেনী জেলা ফোরাম ইন স্পেনের সভাপতি আরাফাত হোসেনসহ অন্য নেতারা। সূত্র: ঢাকা পোস্ট

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত...