News

News

Saturday
October, 17
More

    বার্লিনে প্রবাসীদের পোস্টাল ভোটিং নিবন্ধনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত প্রবাসীদের মতো জার্মানি প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) ভোটার নিবন্ধন মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ ও ভোটার নিবন্ধনের বিস্তারিত জানাতে সেমিনারের আয়োজন করে জার্মানির বাংলাদেশ দূতাবাস।

    গত ২৩ নভেম্বর রাজধানী বার্লিনে দূতাবাসের মিলনায়তনে সেমিনারে উপস্থিত সর্বস্তরের প্রবাসীদের সামনে পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের বিস্তারিত তুলে ধরেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন ও দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান।

    এ সময় রাষ্ট্রদূত বলেন, এই অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আশা করছি, জার্মান প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জার্মান প্রবাসীরা ভোট দেওয়ার মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হবে বলেও জানান তিনি।

    সেমিনারে জার্মানিসহ ইউরোপের ভোটারদের অনলাইনে নিবন্ধনের সময়সীমা ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করার পাশাপাশি পোস্টাল ভোটের নানা অসংগতি, ইসির অনলাইন সার্ভারে ধীরগতি, এনআইডি সমস্যা, ভোটারদের ব্যক্তিগত তথ্য প্রদানে সময়ের সীমাবদ্ধতা নিরসনের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন কমিউনিটি নেতারাসহ সর্বস্তরের প্রবাসীরা।

    এ সময় অনলাইনে নিবন্ধন ও পোস্টাল ভোটিংয়ের বিষয়ে সচেতনতা বাড়াতে বার্লিনের দূতাবাস সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন। সর্বস্তরের প্রবাসীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সচেতনতা বাড়াতে জার্মান কমিউনিটির নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান।

    বর্তমানে প্রায় এক কোটি ৫০ লাখ প্রবাসী বিভিন্ন দেশে বসবাস করছেন এবং বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। যেখানে প্রকৃত ভোটারের সংখ্যা হতে পারে ৩০ থেকে ৪০ লাখের কাছাকাছি। সেমিনারে দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন। সূত্র: ঢাকা পোস্ট

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত...