News

News

Friday
April, 17
More

    নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : সুপ্রিম কোর্টের রায়

    ডেস্ক রিপোর্ট: নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নয়, পরের নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

    তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে অবৈধ ও বাতিল ঘোষণা করে আজ (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেন। 

    আপিল বেঞ্চের অপর ছয় বিচারপতি হলেন মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব। 

    আজকের এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল হয়েছে বলে জানান আইনজীবীরা।

    বহুল আলোচিত এই আপিলে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 

    অন্যদিকে, পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম. সলিম উল্লাহসহ তিন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 

    ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। এরপর ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। 

    তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি আবেদন করেন। 

    সেই রিভিউ আবেদন থেকে আপিল শুনানির জন্য গত ২৭ আগস্ট লিভ মঞ্জুর করে ২১ অক্টোবর আপিল শুনানির দিন ধার্য করেন। পরবর্তী ১০ দিন এই আপিল শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।-বাসস

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত...